উইন্ডোজ ফোন ৮ এর অবমুক্তায়ন

PriyoTech's picture

(প্রিয় টেক) আজ অফিসিয়ালি উইন্ডোজ ফোন ৮ এর অবমুক্তায়ন ঘটলো। গত জুনে অবকাঠামোটি সম্পর্কে ধারণা দেবার পর থেকে প্রতিষ্ঠানটি এতদিন পর্যন্ত যে সকল বিষয় গোপন রেখেছিল মাইক্রোসফট এক অনুষ্ঠানের মাধ্যমে আজ তা প্রকাশ করলো।

নতুন লক স্ক্রিন:

প্রথমেই যে বৈশিষ্ট্যকে মাইক্রোসফট তুলে ধরলো সেটি হচ্ছে লক স্ক্রিন। লক স্ক্রিনটি লাইভ অ্যাপ্লিকেশন দ্বারা পরিচালিত এবং অনেকটা ফেসবুকের মত। অ্যাপ্লিকেশনগুলো নতুন ছবি এবং তথ্য দিয়ে লক স্ক্রিনটিকে সবসময় আপডেট করে রাখবে। জো বেলফিওর বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে বেশ উৎসাহী উঠেন বলে উল্লেখ করেছে এনগ্যাজেট। প্রতিবার ফোনটি হাতে নেয়ার মাধ্যমে কিভাবে তিনি বিস্মিত হন সেটাও উল্লেখ করেন। তার মতে প্রতিবার ফোন হাতে নিয়ে যদি একই ছবি দেখতে হয় তাহলে তা খুব শীঘ্রই ক্লান্তিকর হয়ে পরে। কিন্তু উইন্ডোজ ফোনের ক্ষেত্রে তা ঘটবে না, কারণ প্রতিবার ফোন তোলার সাথে সাথে আপনি পাবেন আপনার পছন্দনীয় খেলার স্কোর অথবা অন্যান্য প্রয়োজনীয় তথ্য।

প্যানডোরা:

মাইক্রোসফট খুব ভালোমতোই জানে যে উইন্ডোজ ফোন এইটকে যদি জনপ্রিয় করে তুলতে হয় তাহলে প্রয়োজন অ্যাপ্লিকেশন। আর এর জন্য সকল ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহী প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এই আগ্রহ গ্রাহক এবং ডেভেলপার উভয়েই এর সুবিধা ভোগ করবে। ২০১৩ সালের শুরু থেকে মাইক্রোসফট তার উইন্ডোজ ফোন এইট ব্যবহারকারীদেরকে এক বছরের জন্য বিজ্ঞাপন বিহীন প্যানডোরা রেডিও সেবা প্রদানের অঙ্গিকার করেছে।

প্যানডোরা ছাড়া মাইক্রোসফট নতুন অ্যাপ এবং গেমস আনার কথা বলেছে যেগুলো পূর্বে শুধুমাত্র অ্যানড্রয়েড এবং আইওএস এর জন্য নির্দিষ্ট ছিল। যার মধ্যে অ্যাসফল্ট ৭, কাট দি রোপ, টেম্পল রান, আরবানস্পুন এবং হয়ার'স মাই ওয়াটার ইত্যাদি উল্লেখযোগ্য।
প্রকাশ হবার ২ বছরের মাথায় উইন্ডোজ ফোন এখন ৬ টি ভাষা থেকে ৫০টি ভাষাকে সমর্থন করছে, ১৬টি দেশ থেকে বর্তমানে ১৯১ টি দেশের অ্যাপ্লিকেশন বহন করছে। বর্তমানে উইন্ডোজ ফোন স্টোরে ১,২০, ০০০ অ্যাপ রয়েছে এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

কিডস কর্নার:

ডেস্কটপ বা ল্যাপটপ এর ক্ষেত্রে একাধিক ব্যবহারকারীর ধারণাটা এখন বেশ পরিচিত হয়ে গেছে। কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে? মাইক্রোসফট কিডস কর্নারের মাধ্যমে এই ধারণাকে বাস্তবে পরিণত করতে চলেছে। তবে কিডস কর্নার নাম দেখে যদি শুধু বাচ্চাদের কথা ভেবে তৈরি করা হয়েছে বলে মনে করেন তাহলে ভুল করবেন। এটি শিশু থেকে শুরু করে বন্ধু-বান্ধব সকলের জন্য সমান আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এর মাধ্যমে আপনি কোন অ্যাপ, গেম, মিউজিক এবং ভিডিও দেখাবে তা নির্ধারণ করে দিতে পারবেন। এই বৈশিষ্ট্যটি উইন্ডোজ ফোনকে নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।

ডাটা সেন্স:

প্রতিটি অ্যাপ্লিকেশন কি পরিমাণ ডাটা ব্যবহার করছে তার উপর নজর রাখে এই অ্যাপটি। ডাটা খরচ নিয়ন্ত্রণ করার জন্য ব্রাউজারের প্রতিটি পেজকে কমপ্রেস করে এবং ওয়াইফাই হটস্পট খুঁজে বের করার চেষ্টা করে থাকে। কি পরিমাণ মেগাবাইট একজন ব্যবহারকারী ব্যবহার করছে তা লাইভ টাইলের মাধ্যমে তা দেখানো এবং ডাটা সীমার কাছাকাছি পৌঁছালে সতর্ক বার্তা প্রদান করে। এর ফলে ব্যবহারকারীদের ডাটা ব্যবহারের মাত্রা ৪৫% কমে যাবে বলে উল্লেখ করেছে রেডমন্ড।

রুমস:
কিডস কর্নার এর মাধ্যমে উইন্ডোজ ফোন এইটকে নিরাপদ করেছে মাইক্রোসফট। কিন্তু তাতেও খুশী নয় সে, এর পরিধি বিস্তৃত করতে আগ্রহী সে। আর তাই যুক্ত করা হয়েছে 'রুমস'। অনেকটা গ্রুপমি এর আদলে তৈরি করা এই বৈশিষ্ট্যটির মাধ্যমে আপনি অপরিচিতদের নজর এড়িয়ে আপনার পরিবার এর সদস্য, বন্ধু অথবা সঙ্গীদের সাথে ক্যালেন্ডার, চ্যাট, নোটস এবং ছবি শেয়ার করতে পারবেন।
কিডস কর্নার এর মাধ্যমে উইন্ডোজ ফোন এইটকে নিরাপদ করেছে মাইক্রোসফট। কিন্তু তাতেও খুশী নয় সে, এর পরিধি বিস্তৃত করতে আগ্রহী সে। আর তাই যুক্ত করা হয়েছে