মোবাইলের নানা কথা

PriyoTech's picture

(প্রিয় টেক) আমাদের প্রতিদিনের বহুল ব্যবহৃত একটি যন্ত্রাংশ হচ্ছে মোবাইল। সবার হাতেই এখন রয়েছে বিভিন্ন ব্র্যান্ড, মডেলের মোবাইল। সাধারণ সুবিধার মোবাইলের জায়গায় এখন স্থান করে নিয়েছে আধুনিক সব স্মার্টফোন। তবে মোবাইলের ক্ষেত্রে কিছু নিয়ম মানলে দারুণ ভাবে ব্যবহার করা যাবে জনপ্রিয় এ যন্ত্রাংশটি। মোবাইলের নানা তথ্য নিয়ে এ আয়োজন-

  • মোবাইল ফোনের চার্জ দেওয়া নির্ভর করে ব্যাটারির এমএএইচের (মিলি-অ্যাম্প-আওয়ার) ওপর। ব্যাটারি এমএএইচ বেশি হলে চার্জ বেশি দিতে হয়। আর কম হলে ব্যাটারি স্বল্প সময় চার্জ করলেই পুরোপুরি চার্জ হয়ে যায়। চার্জ দেওয়ার সময় চার্জ হওয়ার সূচক (ইনডিকেটর) যখন থেমে যায়, তখন চার্জ দেওয়া বন্ধ করে দিতে হবে।
  • মোবাইল ফোনে কখনো একটানা দুই ঘণ্টার বেশি চার্জ দেওয়া ঠিক নয়। সারা রাত মোবাইল ফোনের চার্জার বিদ্যুৎ সংযোগে লাগিয়ে রাখবেন না।
  • চার্জ দেওয়ার সময় চার্জারের পিনটি হালকাভাবে ঢোকাতে হবে সেটের সকেটে। জোর করলে পিন ভেঙে যেতে পারে।
  • চার্জ দেওয়ার পর যদি মোবাইল ফোন চালু না হয়, তবে এর সুইচ বন্ধ করে আবার চালু করুন।
  • ব্যাটারি খোলার আগে পাওয়ার সুইচ বন্ধ করুন।
  • সঠিক চার্জার দিয়ে সব সময় ব্যাটারি চার্জ করুন।
  • কখনো ব্যাটারিতে অল্প সময় বা অতিরিক্ত সময় ধরে চার্জ করবেন না। এতে ব্যাটারির ‘সেট-অন’ অবস্থা এবং কথা বলার সময় কমে যাবে। এমনকি ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে।
  • সব ধরনের ব্যাটারি সপ্তাহে অন্তত পক্ষে এক থেকে দুবার চার্জের আগে অবশ্যই সম্পূর্ণ নিঃশেষিত (ডিসচার্জড) করতে হবে। এতে ব্যাটারির স্থায়িত্ব বাড়ে।
  • মোবাইল ফোনে চার্জের পরিমাণের সূচক (ইনডিকেটর) দাগ পূর্ণ থাকলে কখনোই চার্জ দেবেন না।
  • চার্জারের প্লাগ সারাক্ষণ সকেটে লাগিয়ে রাখবেন না। চার্জ শেষ হওয়ার পর সকেট থেকে চার্জার খুলে ফেলুন। এতে চার্জার অনেক দিন ভালো থাকে।
  • মোবাইল ফোন ভেজা হাতে ধরবেন না। এতে ফোনের ভেতর পানি ঢুকে যেতে পারে।
  • শিশুদের হাতে মোবাইল ফোন না দেওয়াই ভালো। শিশুর মুখের লালা ফোনের ভেতর ঢুকলে সমস্যা হতে পারে।
  • মোবাইল ফোনে চাপ দেবেন না। এতে এলসিডি পর্দাটা ফেটে যেতে পারে।
  • লক্ষ রাখবেন, কখনো যেন মোবাইল ফোন হাত থেকে না পড়ে যায়। মোবাইল ফোনের সবচেয়ে বেশি ক্ষতি হয় হাত থেকে পড়ে গেলে। পড়ে গিয়ে বন্ধ হলে, সুইচ চালু করে দেখতে পারেন। চালু না হলো বিশেষজ্ঞের কাছে যেতে হবে।
  • মোবাইল ফোন কখনো সরাসরি বন্ধ করবেন না। সুইচের মাধ্যমে নিয়ম মেনে বন্ধ করলে মোবাইল ফোন অনেক দিন ভালো থাকে।
  • মোবাইল ফোন পানিতে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে ব্যাটারিটা যত তাড়াতাড়ি সম্ভব খুলে ফেলতে হবে। ভালো করে শুকিয়ে নিয়ে সেটটা চালু না করে সার্ভিস সেন্টারে নিয়ে যান। পানিতে পড়ার পর যত দেরি করবেন, ততই মোবাইল ফোন নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে।
  • মোবাইল ফোনের তারহীন ব্লুটুথ সুবিধা সব সময় চালু রাখবেন না। এতে ভাইরাস আক্রমণের আশঙ্কা থাকে। ব্লুটুথের মাধ্যমে অডিও, ভিডিও গানের ফাইল সংগ্রহ করার সময় ভাইরাসের ব্যাপারে সতর্ক থাকুন।

মোবাইলের ক্ষেত্রে সবচেয়ে জরুরী হচ্ছে ব্যাটারি। ব্যাটারির জন্য কিছু টিপস:

১. দরকার ছাড়া মোবাইল সেটের ব্লুটুথ/ওয়াইফাই/ইনফ্রারেড/জিপিএস অপশন বন্ধ রাখুন। এ প্রোগ্রামগুলো যতক্ষণ চালু থাকে ততক্ষণই কাছের যন্ত্র বা নেটওয়ার্ক খুঁজতে থাকে। এতে ব্যাটারি বেশি খরচ হয়।
২. কিপ্যাড টোন ও কম্পন (ভাইব্রেশন) বন্ধ রাখলে মোবাইল সেটের চার্জের স্থায়িত্ব দীর্ঘ হয়। যদিও অনেকে জরুরি সভায় মোবাইল সেট ভাইব্রেশন মোডে রাখেন।
৩. অনেকেই মোবাইল সেটে গেম খেলতে পছন্দ করেন। তবে অধিকাংশ গেমই অনেক বেশি পরিমাণে ব্যাটারির চার্জ ব্যবহার করে থাকে।
৪. এমন কোথাও মোবাইল সেটটি রাখা যাবে না যেখানে ব্যাটারিটি বারবার গরম হয়ে যায়।
৫. অধিকাংশ মোবাইল সেটে ব্যাটারি সেভ নামে একটি অপশন থাকে। এটি ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারে সাহায্য করে থাকে।
৬. ফ্ল্যাশলাইট ব্যবহার করে মোবাইল সেট দিয়ে ছবি তোলা, ভিডিও করা, ইন্টারনেট ব্যবহারের জন্য কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করা হলে অধিক পরিমাণ ব্যাটারি খরচ হয়। তাই এ অপশনগুলো প্রয়োজন ছাড়া ব্যবহার না করা ভালো।
৭. ব্যাটারিতে কোনো কিছু দিয়ে আঘাত করা, পানি বা অন্য কোন তরল পদার্থ দিয়ে ভেজান অথবা অত্যধিক গরম কোনো স্থানে রাখা উচিত নয়।
৮. মোবাইল সেটের মনিটরের ঔজ্জ্বল্য (ব্রাইটনেস) কমিয়ে রাখা উচিত, তবে তা এতটা কম নয় যা চোখের ক্ষতি করে।
৯. ডিসপ্লে সেটিং থেকে পাওয়ার সেভার টাইম ও লাইটআউট টাইমের মান কমিয়ে দেওয়া ভালো।
১০. অপ্রয়োজনীয় কোনো প্রোগ্রাম চালু আছে কি না, পরীক্ষা করে সেগুলো বন্ধ করে দিন।

মোবাইল ফোনের সফটওয়্যার
অপেরা মিনি: ইন্টারনেট ব্যবহার করা যায় এমন সব মোবাইল ফোনে ওয়েবসাইট দেখার জন্য নিজস্ব একটি সফটওয়্যার থাকে। অপেরা মিনি এমন একটি সফটওয়্যার, যেটি অধিকাংশ মোবাইল ফোনে ব্যবহার করা যায়।

ই-মেইল ক্লায়েন্ট: মোবাইল ফোন থেকে ব্যবহার করার জন্য জিমেইলের বিশেষ একটি সংস্করণ রয়েছে। বিস্তারিত জানতে দেখুন এখানে । নকিয়াসহ অধিকাংশ স্মার্ট ফোনে ই-মেইল ক্লায়েন্ট যুক্ত করা থাকে।

ফেসবুক: মোবাইল থেকে ফেসবুক ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের সাহায্য পাওয়া যাবে মোবাইল সাইটে

গেমস: মোবাইল ফোনে খেলার উপযোগী গেম বিনা মূল্যে পাওয়া যাবে এই ওয়েবসাইটে

ইনস্ট্যান্ট মেসেঞ্জার: ইবাডি মোবাইল ফোন থেকে চ্যাট করার জন্য বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার। এখান থেকে গুগলটক, ইয়াহু, এমএসএন এবং ফেসবুকে চ্যাট সুবিধা ব্যবহার করা যায়। এমন আরও কিছু প্রোগ্রাম হলো নিমবাজ, মিগ৩৩ ইত্যাদি।

নানা সফটওয়্যার: মোবাইল ফোনে ব্যবহার করা যায় এমন প্রোগ্রামের বড় সংগ্রহ পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকে।

মোবাইল ফোনে বাংলা
বেশির ভাগ মোবাইল ফোনে এখন বাংলা এসএমএস বা ওয়েবসাইট দেখার সুবিধা থাকে। বাংলা ওয়েবসাইট দেখার জন্য অপেরা মিনি বেশ জনপ্রিয়। অপেরার ওয়েবসাইট থেকে এটি বিনা মূল্যে পাবেন। বাংলা দেখার সুবিধা চালু করতে প্রথমে অপেরা মিনি চালু করে ওয়েবসাইটের ঠিকানা লেখার জায়গায় লিখতে হবে opera:config এরপর ‘use bitmap fonts for complex script’ অপশনটি চালু করে দিতে হবে। এ কাজটি করার পর থেকে বাংলা ওয়েবসাইটগুলোয় সঠিকভাবে বাংলা দেখা যাবে।সঠিক চার্জার দিয়ে সব সময় ব্যাটারি চার্জ করুন।

Tags: