অ্যানড্রয়েড ভিত্তিক ওয়ান এক্স+ এর ঘোষণা দিল এইচটিসি

(প্রিয় টেক) চীনের বিখ্যাত মোবাইল নির্মাতা এইচটিসি তার সর্বসেরা ফোন এইচটিসি ওয়ান এক্স এর নতুন সংস্করণ বের করবে বলে জানা গিয়েছে। এইচটিসি ওয়ান এক্স+ নামক ফোনটির সাথে এইচটিসি তার সেন্স৪+ এবং ওএস হিসেবে জেলিবিন থাকবে বলে জানা গেছে।

নতুন এই ফোনটিতে থাকছে ১.৭ গিগাহার্জ এর কোয়াড-কোর এনভিডিয়া টেগ্রা থ্রি প্রসেসর, ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ২১০০ এমএএইচ ব্যাটারি। নতুন প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি টক টাইম ৫০% বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয়েছে।
অন্যান্য বৈশিষ্ট্য:

- ৪.৭" সুপার এলসিডি ডিসপ্লে গোরিলা গ্লাস ২
- অ্যানড্রয়েড ৪.১ সাথে এইচটিসি সেন্স ৪+
- ১ গিগাবাইট র্যাম
- ইমেজসেন্স প্রসেসর সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা এবং এফ২.০ অ্যাপারচার
- এপিটিএক্স প্রযুক্তি সমৃদ্ধ ব্লু-টুথ ৪.০
- ট্যাপ অ্যান্ড গো সুবিধা যুক্ত এনএফসি
- ৮০২.১১ এ/বি/জি/এন ওয়াইফাই, ডিএলএনএ এবং এইচডিএমআই

জেডিনেটের ম্যাথিউ মিলার এইচটিসি'র সেন্স ৪+ ব্যবহার করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন। তার মতে আপডেটটিতে যে পরিবর্তন আনা হয়েছে তা ক্ষুদ্র বলে মনে হলেও এর মাধ্যমে ভোক্তা যে অভিজ্ঞতা অর্জন করবে অতুলনীয়।

এইচটিসি তার নতুন হ্যান্ডসেটটি এই মাসে ইউরোপ ও উত্তর এশিয়া আর নভেম্বর মাসে দক্ষিণ এশিয়ার বাজারে পাওয়া যাবে বলে উল্লেখ করেছে।








