গ্যালাক্সি এস থ্রি ব্যবহারকারীদেরকে ফার্মওয়্যার আপডেট করার অনুরোধ জানিয়েছে স্যামসাং

(প্রিয় টেক) স্যামসাংয়ের গ্যালাক্সি এস থ্রি'র ইউএসএসডি কোডের দুর্বলতা ব্যবহার করে ক্ষতিকারক কোডের মাধ্যমে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য মুছে দেয়া সম্ভব এই সংবাদ আমরা সকালেই প্রদান করেছি। আর ইতোমধ্যে এ ব্যাপারে স্যামসাং তাদের বক্তব্য এবং সমাধান পেশ করেছে।

প্রতিষ্ঠানটি তার গ্রাহকদেরকে আশ্বস্ত করে জানিয়েছে নতুন ফার্মওয়্যারের কারণে বেশির ভাগ গ্যালাক্সি এস থ্রি ব্যবহারকারীরা এই কোডের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রয়েছে। আর কেউ যদি এখনো পুরানো ফার্মওয়্যার ব্যবহার করে থাকে তাহলে নতুনটি স্যামসাং এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করার মাধ্যমে এই সমস্যার সমাধান করে ফেলতে সক্ষম হবে।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, "আমরা আমাদের গ্রাহকদেরকে আশ্বস্ত করে বলতে চাই গ্যালাক্সি এস থ্রি'র নিরাপত্তা বিষয়ক যে খবরটি সম্প্রতি প্রকাশিত হয়েছে তা একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে আমরা ইতোমধ্যে সমাধান করেছি। আমরা সকল গ্যালাক্সি এস থ্রি ব্যবহারকারীদেরকে সর্বশেষ সফটওয়্যার সংস্করণের আপডেট করার অনুরোধ জানাচ্ছি। ওভার দি এয়ার প্রযুক্তর মাধ্যমে আপডেটটি দ্রুত এবং সহজে করা সম্ভব।"
স্যামসাংয়ের যে সকল স্মার্টফোনে এই দুর্বলতা রয়েছে সেগুলো হচ্ছে গ্যালাক্সি এস টু, গ্যালাক্সি এস অ্যাডভানস, গ্যালাক্সি বিম এবং গ্যালাক্সি এসিই।
আপডেটটি শুধুমাত্র গ্যালাক্সি এস থ্রি না বাকি সবার জন্য সে ব্যাপারে কোন তথ্য এখনো স্যামসাং প্রকাশ করেনি।
আপডেটঃ
এই সমস্যায় আক্রান্ত সেটের একটি তালিকা পাওয়া গিয়েছে যা এখানে দেয়া হল-
• Samsung Illusion SCH-I110 (TouchWiz 3.0)
• Samsung Infuse 4G (TouchWiz 3.0)[4]
• Samsung Rugby Smart (TouchWiz 3.0)
• Samsung Droid Charge
• Samsung Galaxy Gio (TouchWiz 3.0)
• Samsung Galaxy Fit (TouchWiz 3.0)
• Samsung Galaxy Mini (TouchWiz 3.0)
• Samsung Galaxy Mini 2 (TouchWiz 3.0)
• Samsung Galaxy 3 (TouchWiz 3.0)
• Samsung Galaxy 5 (TouchWiz 3.0)
• Samsung Captivate Glide (TouchWiz 4.0)
• Samsung Gravity Smart
• Samsung Exhibit II 4G (TouchWiz 4.0)
• Samsung Galaxy Y (TouchWiz 4.0)
• Samsung Galaxy W (TouchWiz 4.0)
• Samsung Galaxy R (TouchWiz 4.0)
• Samsung Galaxy Ace (TouchWiz 3.0)
• Samsung Galaxy Ace Plus (TouchWiz 4.0)
• Samsung Galaxy Ace 2 (TouchWiz 4.0)
• Samsung Galaxy Pro (TouchWiz UI v3.0)
• Samsung Galaxy Pocket
• Samsung Galaxy S (TouchWiz 3.0 / TouchWiz 4.0)
• Samsung Galaxy S Blaze 4G (TouchWiz 4.0)
• Samsung Galaxy S Duos (TouchWiz 4.0)
• Samsung Galaxy SL I9003 (TouchWiz 3.0 / TouchWiz 4.0)
• Samsung Galaxy S Plus (TouchWiz 3.0 / TouchWiz 4.0)
• Samsung Galaxy S Advance (TouchWiz 4.0)
• Samsung Galaxy S II (TouchWiz 4.0)
• Samsung Galaxy S II Skyrocket (TouchWiz 4.0)
• Samsung Galaxy S III (TouchWiz Nature UX)
স্যামসাং ছাড়াও অ্যানড্রয়েড ভিত্তিক এইচটিসি ওয়ান এক্স এবং মটোরোলা ডিফাই ফোনেও একই দূর্বলতা রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট গিজমোডো।
এদিকে ডায়ালার হিসেবে অন্য কোন অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছে অনেকে প্রযুক্তি বিদ। গুগল প্লে থেকে ডায়ালার ওয়ান নামক অ্যাপ ব্যবহার করে এই সমস্যার সাময়িক সমাধান করা যেতে পারে বলে উল্লেখ করেন তারা।












