এইচটিসির ফ্ল্যাগশিপ উইন্ডোজ এইট ফোন: ৮X

ইকবাল আহসান's picture

(প্রিয় টেক) স্মার্টফোন নির্মাতা হিসেবে এইচটিসির জনপ্রিয়তা উইন্ডোজ ফোন নির্মাণের মাধ্যমে। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে ও২, টি-মোবাইল, অরেঞ্জ এবং ভোডাফোন এর মত জনপ্রিয় এবং বিশ্বনন্দিত প্রতিষ্ঠানগুলোর জন্য স্মার্টফোন নির্মাণ করতো। একসময় প্রতিষ্ঠানটির নির্মিত ফোনগুলো এতই জনপ্রিয় হয় উঠে যে প্রতিষ্ঠানটি নিজ নামে স্মার্টফোন বের করে। আর তাই প্রতিষ্ঠানটির সাথে মাইক্রোসফটের সম্পর্ক অনেক দিনের। মাঝে কিছু দিন অ্যানড্রয়েড ভিত্তিক স্মার্টিফোন বের করলেও মাইক্রোসফটের নতুন ওএস উইন্ডোজ ফোন এইট বের করার মুহূর্তে প্রতিষ্ঠানটি যে মাইক্রোসফটের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে তো বোঝাই যায়।

আর সেই বন্ধুত্বের সম্পর্কের কারণে আজ বিশ্ববাসী এইচটিসি'র কাছ থেকে উপহার হিসেবে পেল উইন্ডোজ ফোন ৮X। এটিই প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ মোবাইল। ফোনটি প্রতিষ্ঠানটির ওয়ান X লাইনের ফোন হিসেবে বিবেচিত।

স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা এর স্পেকটা একটু দেখে নেই। আধুনিক নকশায় তৈরি একক বডি (ইউনিবডি) বিশিষ্ট ফোনটিতে রয়েছে ৪.৩" ১২৮০X৭২০ সুপার এলসিডি ২ পর্দা (৩৪১ পিপিআই) যাতে ব্যবহার করেছে গরিলা গ্লাস ২ প্রযুক্তি। দ্বৈত-কোর বিশিষ্ট ১.৫ গিগাহার্জ স্ন্যাপড্রাগন এস ৪ প্রসেসর এবং ১ গিগাবাইট র‍্যাম, ১৬ গিগাবাইট আভ্যন্তরীণ সংরক্ষণাগার, ওয়াইফাই এ/বি/জি/এন, এনএফসি এবং ইন্টিগ্রেটেড ১৮০০ এমএএইচ লি-আয়ন ব্যাটারি। রয়েছে জিসিএম/জিপিআরএস/এজ/এইচএসপিএ/ডাব্লিউসিডিএমএ (৮৫০/৯০০/১৯০০/ ২১০০ মেগাহার্টজ) এবং এলটিই।

স্মার্টফোনটি তৈরিতে নোকিয়ার লুমিয়ার মত উজ্জ্বল রঙ এবং পলিকার্বনেট ব্যবহার করা হলেও এইচটিসিতে রয়েছে দুইটি বিশেষ বৈশিষ্ট্য - বিটস অডিও, যা একটি বিল্ট ইন অ্যামপ্লিফায়ার ব্যবহার করে রিপ্লেট করা হয়েছে এবং অনবরত ছবি তোলার জন্য রয়েছে ইমেজচিপ। ছবির প্রযুক্তির কথা আসা মানেই চলে আসে ক্যামেরা এবং তার রেজ্যুলেশনের কথা। ফোনটির সামনে রয়েছে ২.১ মেগাপিক্সেল যুক্ত ৮৮ ডিগ্রি আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং পেছনে দিয়েছে এফ/২.০ লেন্স সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ১০৮০ পি ভিডিও সুবিধা ছাড়াও রয়েছে লেড ফ্ল্যাশ।

স্মার্টফোনটি হাতে নিয়ে পরীক্ষা করে দেখার সুযোগ পেয়েছিলেন এনগ্যাজেটের জোসেফ ভলফ। তার মতে এইচটিসি ফোনটি এমন ভাবে নির্মাণ করেছে যে তা আপনার দৃষ্টি আকর্ষণ করবেই করবে। স্মার্টফোনটি হাতে নিলে মজবুত বলে মনে হয়েছে এবং হাতে নিতে আরামবোধ হয় বলেই জানানা তিনি। এছাড়া এইচটিসির ডিজাইন স্টাইল কনসাস ব্যবহারকারীকেও আকৃষ্ট করবে।

তবে উইন্ডোজ ফোন এইট এখনো উন্মোচিত না হবার কারণে মাইক্রোসফট এখনো ওএস ব্যবহার করার অনুমোদন না দেয়ায় কেউ এর পারফরমেন্স সম্পর্কে তথ্য দিতে সক্ষম হচ্ছে না।

ফোনটি অক্টোবর মাসে উইন্ডোজ ফোন এইট এর সাথে মুক্তি পাবে আর বাজারে আসবে নভেম্বরে। পাবেন ক্যালিফোর্নিয়া ব্লু, গ্রাফাইট ব্ল্যাক, ফ্লেম রেড এবং লাইমলাইট ইয়েলো। মূল্য এখনো নির্ধারিত হয় নি।

গ্যালারি: