অ্যানড্রয়েড ভিত্তিক এলজির নতুন ফ্ল্যাগশিপ ফোন অপ্টিমাস জি

PriyoTech's picture

(প্রিয় টেক) কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রনিক পণ্য নির্মাতা এলজি নিয়ে এলো অপটিমাস জি নামের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। মাত্র ৮.৪৫মিমি স্থূল এই হ্যান্ডসেটটি সম্পর্কে গত কয়েকদিন যাবত বাজারে বেশ গুজব শোনা যাচ্ছিল। স্মার্টফোনটিতে এলজি কোয়ালকমের ফিউশন ৩ চিপসেট এবং ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন এস৪ প্রো এসওসি সাথে থাকছে ২জি এবং থ্রি জি/ এলটিই রেডিও।

২ গিগাবাইট ডিডিআর র‍্যাম এবং ৩২০ পিপিআই রেজ্যুলুশন বিশিষ্ট ৪.৭" ১২৮০X৭৬৮ জেরোগ্যাপ টাচ প্রযুক্তি বিশিষ্ট ট্রু এইচডি আইএপএস পর্দা। একটি ২১০০ এমএআইচ লি-পলিমার ব্যাটারি এবং অ্যানড্রয়েড ফোর।

ক্যামেরা হিসেবে এলজি ব্যবহার করেছে ১৩ মেগাপিক্সেল রেজ্যুলুশন যুক্ত ক্যামেরা এফ/২.৪ অটোফোকাস লেন্স এবং লেড ফ্ল্যাশ। এবং সামনে রয়েছে ১.৩ মেগাপিক্সেল আরেকটি ক্যামেরা। রয়েছে ৩২ গিগাবাইট বিল্ট ইন ফ্ল্যাশ থাকলেও নেই এসডি কার্ড স্লট। এছাড়া রয়েছে ওয়াইফাই, ব্লু-টুথ ৪.০, এ-জিপিএস, এনএফসি এবং এমএইচএল।

বাহ্যিকভাবে অপ্টিমাস জি কে এলজি'র চকলেট এবং প্রাদার ফোনের সমন্বয়ে তৈরি করা এককবডি বিশিষ্ট স্মার্টফোন। ফোনটির সামনের অংশটি সম্পূর্ণভাবে কাঁচে নির্মিত এবং তিনটি ক্যাপাসিটিভ টাচ বাটন রয়েছে। আর পেছনে এলজি ব্যবহার করেছে প্রতিষ্ঠানটির ক্রিস্টাল রিফ্লেকশন প্রক্রিয়া। ফলে আলোর বিচ্ছুরণের উপর নির্ভর করে হ্যান্ডসেটের পেছনে বিভিন্ন নকশা দেখা যাবে।

ফোনটির কোরিয়ার মূল্য ৯৯৯,৯০০ ওন বা $৮৯৫ মার্কিন ডলার। ফোনটি আগামী সপ্তাহ থেকে কোরিয়ার বাজারে পাওয়া যাবে।

Tags: