যুক্তরাজ্যের প্রথম ফোরজি সেবার গতি পরীক্ষা করলো এনগ্যাজেট

PriyoTech's picture

(প্রিয় টেক) আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যে চালু হতে যাচ্ছে ফোরজি সেবা। দেশবাসীর কাছে প্রথম এই সেবা পৌঁছে দেবার সুযোগ পাচ্ছে এভ্রিথিং এভ্রিহয়ার বা ইই। এই তথ্য আমরা বেশ কয়েক ঘণ্টা আগেই প্রিয় টেকের পাতায় পেয়েছি। কিন্তু মোবাইল পরিচালকটি বেশ কয়েক ঘণ্টা পূর্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেয়।

তাহলে নিশ্চয় প্রশ্ন করছেন নতুন এই লেখা আবার কি জন্য। প্রযুক্তি সাইট এনগ্যাজেট ইই'র সংবাদ সম্মেলনে যোগ দেয় এবং কি ধরণের গতি এই প্রযুক্তির মাধ্যমে জনগণ পেতে পারে তা পরীক্ষা গ্রহণ করে। এই প্রতিবেদন আমরা দিচ্ছি বাংলাদেশের মানুষকে ফোরজি'র গতি সম্পর্কে সামান্য ধারণা দেবার জন্য।

স্পিড টেস্ট পরীক্ষায় এনগ্যাজেট প্রতি সেকেন্ডে গড় ২০ মেগাবিট গতিতে ফাইল আপলোড এবং সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ৩৮ মেগাবিট গতিতে ডাউনলোড করতে সক্ষম হয়েছে। অ্যাংরি বার্ডের মত ২০ মেগাবাইট অ্যাপ আপনার মোবাইলে নিমিষেই ডাউনলোড হয়ে যাবে বলে জানায় এনগ্যাজেট।

নিচে গতি পরীক্ষার একটি ভিডিও দেয়া হল-

Tags: