সনির ফ্লোটিং টাচ প্রযুক্তি নির্ভর স্মার্টফোন এক্সপেরিয়া সোলা

(প্রিয় টেক) এবারের আইএফএ ২০১২ মেলায় সনির সবচেয়ে আকর্ষণিয় ডিভাইস কোনটি - ৮৪" ফোরকে টিভি, হেডস আপ ডিসপ্লে নাকি ভায়ো ট্যাবলেট? আমার হিসেবে এ বছর সনি যে সকল পণ্য মেলায় নিয়ে এসেছে তার মাঝে এক্সপেরিয়া ব্র্যান্ডের সোলা নামক অ্যানড্রয়েড ভিত্তিক স্মার্টফোনটিই সবচেয়ে উল্লেখযোগ্য।

পিপার কোড নামে পরিচিত এই হ্যান্ডসেটটি বসন্তের শুরুতে সনি ঘোষণা দেয় এবং অনুমোদনের জন্য এফসিসি'র কাছে পাঠায়। ৩.৭" জিঞ্জারব্রেড ডিভাইসটিতে ৮৫৪X৪৮০ এলসিডি ডিসপ্লেটি মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন পরিচালিত, ১ গিগাহার্জ গতির দ্বৈত-কোর বিশিষ্ট, ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং এনএফসি।

স্পেক দেখে নিশ্চয় ভাবছেন এতো সাধারণ একটা ফোন। শুধুমাত্র একটি কারণেই স্মার্টফোনটি সকল এক্সপেরিয়া ফোন থেকে নিজেকে আলাদা করেছে ফ্লোটিং টাচ প্রযুক্তি ব্যবহার করার কারনে। এই প্রযুক্তির কারণে ফোনটি ব্যবহার করার জন্য গ্লাসে আঙ্গুল ছোঁয়ানোর প্রয়োজন পরবে না বরং সর্বোচ্চ ২০ মিমি উপরে আঙ্গুল নিয়ে এলেই তা চিহ্নিত করতে পারবে ফোনটি।
মধ্যম মানের ফোন হওয়া সত্বেও পারফরমেন্স মোটামুটি দ্রুত এবং ব্রাউজার গতির সাথেই পেজ লোড করতে সক্ষম।
এ মুহূর্তে স্মার্টফোনটির মূল্য বা কবে পাওয়া যাবে সে বিষয়ে কোন তথ্য প্রদান করেনি সনি।











