আইফোন ৫-এ নতুন ইয়ারফোন

A.I.Sajib's picture

(প্রিয় টেক) সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে নতুন এক ধরনের ইয়ারফোনের ছবি, যা দেখে ধারণা করা হচ্ছে, অ্যাপলের ষষ্ঠ প্রজন্মের আইফোন, যার নাম হতে পারে আইফোন ৫, বিক্রি হবে নতুন ধরনের এসব ইয়ারফোনের সঙ্গে।

ভিয়েতনামের একটি ওয়েবসাইট প্রথম এইসব ছবি ও ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, বর্তমান বাজারে অ্যাপলের যেসব ইয়ারফোন রয়েছে সেগুলোকে বদলে নতুন এই ইয়ারফোন বাজারজাত করতে অ্যাপল। ওয়েবসাইটটি আরও দাবি করেছে, নতুন এসব ইয়ারফোন ফক্সকনের ভিয়েতনামে অবস্থিত কারখানায় অ্যাসেম্বলির কাজ চলছে। একটি ছবিতে ইয়ারফোনের তারে দেখা গেছে "“Designed by Apple in California. Assembled in Vietnam.”

অ্যাপলের নতুন আইফোন নিয়ে গুজবের কোনো অন্ত নেই। এ পর্যন্ত বিশ্বাসযোগ্য যেসব শোনা গেছে তার মধ্যে রয়েছে ৪ ইঞ্চি স্ক্রিন ও ছোট আকারের ডক কানেক্টর। নতুন এই ইয়ারফোনও যোগ হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। কেননা, যেই সাইটটি এসব ছবি প্রকাশ করেছে, তারা এর আগেও অ্যাপলের বিভিন্ন ডিভাইসের প্রোটোটাইপের ছবি প্রকাশ করেছে যা পরে সত্যিই দেখা গেছে।