ফ্রিল্যান্সারদের জন্য নতুন অ্যাপ্লিকেশন অ্যাপ স্টোরে

A.I.Sajib's picture

(প্রিয় টেক) ফ্রিল্যান্সারদের, বিশেষ করে যারা ওয়েব বা গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে জড়িত, সাধারণত ক্লায়েন্ট খুঁজে পাওয়া তাদের প্রথম চ্যালেঞ্জ হয়ে থাকে। কিন্তু ক্লায়েন্ট পেলেও দ্বিতীয় এবং সমানভাবে গুরুত্বপূর্ণ যেই চ্যালেঞ্জের মুখোমুখি হন তারা, তা হলো চার্জ করা। কোন কাজের জন্য কত টাকা দাবি করা উচিৎ তা নিয়ে প্রায়ই নতুন ফ্রিল্যান্সাররা চিন্তায় পড়ে যান। তাদের চিন্তা দূর করতেই এবার অ্যাপলের অ্যাপ স্টোরে এলো নতুন অ্যাপ্লিকেশন - মাইপ্রাইস

my price

মাইপ্রাইস অ্যাপ্লিকেশনটি আপনার প্রাপ্ত কাজের ধরণ, আপনার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, ক্লায়েন্ট এবং স্থানের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য অ্যামাউন্ট দেবে বলে দাবি করে। সাধারণত প্রতি ঘণ্টায় কত ডলার করে চার্জ করা উচিৎ হবে সেই হিসাব দেয়া হলেও আপনি চাইলে পুরো প্রজেক্টের জন্য কত চার্জ করা উচিৎ তা নিয়েও পরামর্শ পেতে পারবেন। সেক্ষেত্রে প্রজেক্টের বিভিন্ন বিষয়, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ইত্যাদি যাচাই করে একটি দর দেখাবে অ্যাপ্লিকেশনটি।

অ্যাপ্লিকেশনটি আইফোন ও আইপ্যাডের জন্য মুক্তি দেয়া হয়েছে। তবে অ্যাপ স্টোরে এটি তুলনামূলকভাবে নতুন। অবশ্য বিনামূল্যের অ্যাপ্লিকেশন হিসেবে অনেকেই একে বেশ কাজের অ্যাপ্লিকেশন বলেও মন্তব্য করেছেন।