অ্যাসারের অ্যানড্রয়েড ভিত্তিক নতুন দুটি স্মার্টফোন

PriyoTech's picture

(প্রিয় টেক) আগামী সপ্তাহে বার্লিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের আইএফএ ২০১২ সম্মেলন। আর এর আগেই পিসি নির্মাতা অ্যাসার দুটি নতুন আইস ক্রিম স্যান্ডউইচ ভিত্তিক স্মার্টফোনের ঘোষণা দিল। লিকুইড গ্যালেন্ট সিরিজের এক সিম বিশিষ্ট মডেলটির সোলো এবং দ্বৈত সিম বিশিষ্ট মডেলটি ডুয়ো নামে পরিচিত।

ফোন দুইটির বাকি সব কনফিগারেশন প্রায়ই একই। রয়েছে ১ গিগাহার্জ গতির এমটি ৬৫৭৫ প্রসেসর, এক গিগাবাইট র‍্যাম, ৪.৩" কিউএইচডি ক্যাপাসিটিভ ডিসপ্লে, ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ও ১৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ৪ গিগাবাইট স্টোরেজ, সর্বোচ্চ ৩২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড, ওয়াইফাই এবং ব্লুটুথ সুবিধাতো থাকছেই।

স্পেসিফিকেশন খুব একটা উচ্চ মানের না হবার কারণে স্মার্টফোন দুটির মূল্য কম হবে বলেই আশা করা যাচ্ছে। ফোন দুটি সেপ্টেম্বরে বাজার জাত করা হবে এবং 'জেন্টল ব্ল্যাক' এবং 'সিরামিক হোয়াইট' রঙে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাসার।