মাইক্রোম্যাক্সের স্মার্টফোন এবং ফ্যাবলেট

(প্রিয় টেক) ভারতীয় মোবাইল নির্মাতা মাইক্রোম্যাক্স সুপারফোন ক্যানভাস এ১০০ নামে ফ্যাবলেট শ্রেণির অ্যানড্রয়েড ভিত্তিক স্মার্টফোন তৈরি করেছে। ৫" পর্দা বিশিষ্ট এই বিশালাকৃতির স্মার্টফোনটি ফ্যাবলেট শ্রেণিতে পরলেও মূল্য হাতের নাগালে রয়ে গিয়েছে।

মূল্য কম হলেও ৮৫৪X৪৮০ রেজ্যুলুশন, সামনে ভিজিএ এবং পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, দ্বৈত-কোর বিশিষ্ট ১ গিগাহার্জ প্রসেসর, ৪ গিগাবাইট স্টোরেজ, এসডি কার্ড স্লট এবং দ্বৈত-সিম ব্যবহার করার সুবিধা রয়েছে ফোনটিতে।

ফোনটির মূল্য মাত্র ৯৯৯৯ রুপি।

ফ্যাবলেট যাদের পছন্দ নয় তাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে সুপারফোন পিক্সেল এ৯০। ৪.৩", ৮০০X৪৮০ সুপার অ্যামোলেড স্ক্রিন এবং ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাবেন এই সেটের সাথে।

ফোন দুটিতে সিরির মত আইসা সফটওয়্যার রয়েছে আর ওএস হিসেবে রয়েছে অ্যানড্রয়েড ৪.০।
এই ফোনটির মূল্য ১২,৯৯০ রুপি।









