এক্সপেরিয়া এসএল সম্পর্কে বিস্তারিত জানালো সনি

A.I.Sajib's picture

(প্রিয় টেক) সনির এক্সপেরিয়া এস ফোনের দ্বিতীয় সংস্করণ এক্সপেরিয়া এসএল নিয়ে অনেক গুজব ছড়িয়েছে ইন্টারনেটে। অবশেষে গুজবের অবসান ঘটিয়ে অনেকটা চুপিসারেই নিজেদের ওয়েবসাইটে এক্সপেরিয়া এসএল-এর আগমনী বার্তা টাঙালো সনি

এনগ্যাজেট জানিয়েছে, অনেকটা যেমন ধারণা করা হয়েছিল তেমন স্পেসিফিকেশনই ঘোষণা করা হয়েছে এক্সপেরিয়া এসএল নিয়ে। সনির দেয়া তথ্য মতে, এক্সপেরিয়া এসএল-এ থাকবে ১.৭ গিগাহার্জ ডুয়েল-কোর স্ন্যাপড্রাগন এস৩ প্রসেসর ও অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ। এর আগের এক্সপেরিয়া এস-এ ছিল ১.৫ গিগাহার্জ প্রসেসর ও জিঞ্জারব্রেড। এতে আরও থাকবে ১২.১ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭২০ পিক্সেল ডিসপ্লে রেজুলেশন। সেটটি রূপালি ও গোলাপী এই দু'টি রঙেই পাওয়া যাবে বলে ওয়েবসাইটে দেখা গেছে।

এক্সপেরিয়া এসএল সেটটি "আসছে" বলেই সনি তাদের ওয়েবসাইটে জানিয়েছে। তবে এনগ্যাজেট এই বৈশিষ্ট্যে খুব একটা খুশি হওয়ার কিছু পায়নি বলেই মন্তব্য করেছে।