আজ থেকে নতুন মোবাইলের জন্য ফ্ল্যাশ বন্ধ করবে অ্যাডোব

A.I.Sajib's picture

(প্রিয় টেক) সমাপ্তি ঘটলো মোবাইল ফ্ল্যাশ প্লেয়ারের। আজ থেকে অ্যাডোব তাদের ফ্ল্যাশ প্লেয়ার মোবাইল ডিভাইসে নতুন করে ইন্সটল করার সুবিধা বন্ধ করে দেবে। এর ফলে নতুন করে কেউ তাদের অ্যানড্রয়েড ডিভাইসে গুগল প্লে স্টোর থেকে ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করতে পারবেন না।

flash player

অ্যাডোব গত নভেম্বরেই জানিয়ে দিয়েছিলো যে, এই বছর তারা মোবাইলের জন্য ফ্ল্যাশ প্লেয়ারের ডেভেলপমেন্টের কাজ বন্ধ করে দেবে। অবশেষে আজ কোনো এক সময় গুগল প্লে থেকে ফ্ল্যাশ প্লেয়ার উঠিয়ে নেবে অ্যাডোব। ফলে ফ্ল্যাশ সাপোর্ট থাকলেও নতুন করে কেউ তাদের ফোন বা ট্যাবলেটে ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করতে পারবেন না।

তবে যাদের ডিভাইসে ইতোমধ্যেই ফ্ল্যাশ প্লেয়ার রয়েছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। অ্যাডোব জানিয়েছে, যাদের ডিভাইসে ফ্ল্যাশ প্লেয়ার রয়েছে তাদের বিভিন্ন সিকিউরিটি ফিক্স ও আপডেট দিতে থাকবে অ্যাডোব। তবে একবার ডিভাইস থেকে মুছে ফেললে তা আর গুগল প্লে থেকে ইন্সটল করা যাবে না।

মোবাইল ফ্ল্যাশ প্লেয়ারের বদলে এখন অ্যাডোব এয়ার-এর উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন ডেভেলপের দিকেই মনোযোগ দেবে অ্যাডোব।