"ম্যানডেল" নয় বরং আসছে "ওমনিয়া এম" -স্যামসাংয়ের উইন্ডোজ ফোন

(প্রিয় টেক) স্যামসাং তার উইন্ডোজ ওএস নির্ভর ফোকাস টু ফোনের বদলে ওমনিয়া এম নামে একটি ফোন ইউরোপের বাজারে ছাড়ার ঘোষণা দিলো। দেখতে অনেকটা ফোকাসের মত হলেও নির্মাণের মানটা একটু ভিন্ন বলে জানা গিয়েছে। তবে ফোকাসে স্পেসিফিকেশনের জানা না গেলেও স্যামসাং তার নতুন ফোনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

৪ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং ১ গিগাহার্জ প্রসেসর সমৃদ্ধ এই স্মার্টফোনটিতে ওএস হিসেবে উইন্ডোজ ছাড়াও থাকছে স্যামসাংয়ের বিশেষ কিছু অ্যাপ। যার মাঝে অলশেয়ার এবং নিজস্ব চ্যাট মেসেঞ্জার চ্যাটঅন থাকছে। সংগীত প্রেমীদের জন্য মিউজিক হাব অ্যাপটিতে থাকছে স্মার্টডিজে বৈশিষ্ট্য।

সামনে থাকছে ভিজিএ মানের ক্যামেরা যা ব্যবহার করে ভিডিও কল করা সম্ভব হবে আর পেছনে থাকছে ৫ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা।
প্রাথমিকভাবে ইউরোপের বাজারে ফোনটি উন্মোচিত হলেও পরবর্তীতে অন্যান্য অঞ্চলেও পাওয়া যাবে বলে জানিয়েছে স্যামসাং।

শেষ পর্যন্ত উইন্ডোজ ফোন ওএস সম্পর্কে একটু আশাবাদী হওয়া যায় কি?














