উইন্ডোজ ফোনের জন্য স্কাইপির নতুন বেটা সংস্করণ

(প্রিয় টেক) উইন্ডোজ ফোনের জন্য নতুন বেটা অ্যাপ উন্মোচন করেছে স্কাইপি। নতুন এই বেটা সংস্করণে থাকছে কন্টাক্ট অনুসন্ধান এবং এর ভয়েপ প্ল্যাটফর্মে ল্যান্ডলাইন কল করার ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। ফেব্রুয়ারি মাসে মাইক্রোসফট প্রথম বেটা সংস্করণটি বের করে। বেটা সংস্করণটিতে এই দুটি বৈশিষ্ট্য ছাড়া আরও কিছু সূক্ষ্ম সংস্কার নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে স্কাইপ।

তবে এখনো ব্যাকগ্রাউন্ডে কল ধরার বৈশিষ্ট্যটি এখনো যুক্ত করা হয়নি, অতএব অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে না চললে এখনো ফোন রিসিভ করার সুবিধা পাচ্ছেন না। উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এই সংস্করণটি বিশ্বের আঠারোটি ভাষায় ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে স্কাইপি, তবে দুঃখের বিষয় এর মাঝে বাংলা নেই।
উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা মার্কেটপ্লেস অথবা তাদের মোবাইল ফোন দিয়ে নিচের কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে স্কাইপি সফটওয়্যারটি আপডেট করতে পারবেন।

আরো জানতে সূত্র দেখতে পারেন।











