সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিডিওএসএন

PriyoTech's picture

(প্রিয় টেক) আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৫ সালের ২৪ অক্টোবর ঢাকার নভোথিয়েটারে মেলা চলাকালীন সময়ে বিডিওএসএন এর যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর পর থেকে সারা দেশে মুক্ত সফটওয়্যার আন্দোলনের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। শুরুতে যারা ওপেন সোর্স সফটওয়্যার নিয়ে কাজ করছে তাদের জন্য একটি কমন প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে যাত্রা শুরু হলেও পরে অনেকে ব্যক্তিগতভাবে এর সদস্য হতে শুরু করে, যার ফলে একটি কমন প্ল্যাটফর্মের পাশাপাশি নেটওয়ার্ক হিসাবে কাজ শুরু করে বিডিওএসএন।

বিডিওএসএনে জন্মদিনের আয়োজন সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, পূজা এবং ঈদে নানান উৎসব থাকায় আনুষ্ঠানিক ভাবে এবার তেমন কোন আয়োজন করা হবে না। তবে ভার্চুয়াল জন্মদিন পালন করা হবে।

এ উপলক্ষে ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) পক্ষ থেকে বিশেষ ফেসবুক প্রোফাইল পিকচার এবং ব্যানার বানানো হয়েছে। মুনির হাসান জানান, আগামী ২৪ তারিখ পর্যন্ত আমরা সবাই এ প্রোফাইল পিকচার এবং ব্যানার ব্যবহার করবো। এটাও আমাদের উৎসবের একটি অংশ।

মুনির হাসান আরো জানান, বর্তমানে সারা দেশে মোট ২০টি বিডিওএসএন আছে। এই ওএসএনগুলোতে মূলত বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ মুক্ত সফটওয়্যার যারা ভালবাসে তারা কাজ করছে। আগামীতে সারাদেশ ব্যাপী আরো বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হবে বলে জানান তিনি।

এছাড়া বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় কার্যালয়ে ২৩ তারিখ বিকেল ৫টায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

উৎসব আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। সবাই জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।

বিডিওএসএন অফিসের ঠিকানা
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)
কক্ষ নং-৮০৭, রোজ ভিউ প্লাজা (শর্মা হাউজের বিল্ডিং)
১৮৫, এলিফ্যান্ট রোড, হাতিরপুল (কাঁচা বাজারের বিপরীত পার্শ্বে)।

Tags: