আগামী জাতীয় নির্বাচনে ইভিএম থাকছে না: সিইসি

PriyoTech's picture

(প্রিয় টেক) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবেনা। স্থানীয় সরকারের অধীনের নির্বাচনগুলোতে আমরা ইভিএম ব্যবহার করব। বর্তমান আইনে তাই উল্লেখ রয়েছে। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে বিদ্যমান আইন পরিবর্তন করতে হবে।

১৮ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এর আগে একজন নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচনে আংশিক পরিমাণে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন। এর জন্য প্রয়োজনে নির্বাচনের ছয় মাস আগে আইন করবেন বলেও সেই কমিশনার জানান।

সে কমিশনারের বক্তব্য সম্পর্কে সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে আমি বলিনি। আমাদের সিদ্ধান্ত হয়েছে সিটি করপোরেশন ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে ব্যবহারের বিষয়ে। ভবিষ্যতে আমরা উপজেলা পর্যায়েও এ প্রযুক্তি ব্যবহার করব।