তথ্যপ্রযুক্তিতে ড্যাফোডিল ফাউন্ডেশনের বৃত্তি

(প্রিয় টেক) তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) ড্যাফোডিল ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় "স্কলারশিপ ফর ইয়থ" নামে একটি "ট্রেনিং প্রজেক্ট" ঘোষণা করছে।

উক্ত প্রজেক্টের আওতায় দেশের শিক্ষিত বেকার যুব সমাজকে চাকরি উপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করার লক্ষে টু-ডি অ্যানিমেশন, সিএমএস (জুমলা, ওয়ার্ডপ্রেস), ওয়াইম্যাক্স, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, মোবাইল ফোন সার্ভিসিং, ল্যাপটপ সার্ভিসিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ার্কিং বিভিন্ন কোর্সে সর্বমোট ২৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে যার ৭০ ভাগ পর্যন্ত খরচ বহন করবে ড্যাফোডিল ফাউন্ডেশন।
বিস্তারিত: ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা-১২০৫। এছাড়া বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ফোন : ০১৭১-৩৪৯৩২৩৩













