News

বায়ো-ডিজেল উদ্ভাবনে সফলতা পেয়েছে ভারত

(প্রিয় টেক) রাষ্ট্রায়ত্ব ইন্ডিয়ান অয়েল কোম্পানির গবেষণা বিভাগ এমন এক প্রযুক্তি উদ্ভাবনে সফল হয়েছে বলে দাবি করেছে, যা দেশে বায়ো-ডিজেলের ব্যবহার এবং অটোমোবাইল শিল্পে তার গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে৷

ইন্টেলের চিপে চলবে স্যামসাং এর গ্যালাক্সি ট্যাব!

(প্রিয় টেক) স্যামসাং এমন একটি জিনিস করতে যাচ্ছে যা আগে কখনও করেনি। তারা গ্যালাক্সি ট্যাবে সংযোজন করতে যাচ্ছে ইন্টেলের চিপ।

নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এনেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার

(প্রিয় টেক) জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীদের অধিক নিরাপত্তার কথা বিবেচনা করে এবং হ্যাকারদের হাত থেকে বাঁচাতে মোবাইল ফোন ভিত্তিক ‘টু ফ্যাক্টর অ্যাথেনটিকেশন’ (টিএফএ) সিস্টেম চালু করেছে।

অ্যামাজনের অ্যান্ড্রয়েড ভিত্তিক অ্যাপস্টোর এখন বিশ্বের ২০০ টি দেশে

(প্রিয় টেক) গত মাসে, অ্যামাজন বলেছিল তারা তাদের অ্যান্ড্রয়েড ভিত্তিক অ্যাপস্টোর ২০০ টি দেশে ছড়িয়ে দিবে। সেই সাথে কোম্পানীটি অ্যাপ ডিস্ট্রিবিউশনের খাতিরে ডেভেলপারদের জন্য নতুন দ্বার উন্মোচন করবে। সেই কথা অনুসারে অ্যামাজন অ্যাপস্টোরের নতুন সংস্করণ ৫.০ বের হল বিশ্বের ২০০ টি দেশে সাপোর্ট সুবিধা সহকারে। দেশ গুলোর মধ্যে রয়েছে অষ্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, মেক্সিকো, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, এমনকি পাপুয়া নিউগিনি, ভ্যাটিকান সিটি সহ অন্যান্য দেশ।

থ্রিডি প্রিন্টারের সাহায্যে তৈরি করা কয়েকটি চমকপ্রদ জিনিস

(প্রিয় টেক) এগিয়ে যাচ্ছে মানুষ এগুচ্ছে সভ্যতা। বৈজ্ঞানিক কল্পকাহিনীর থ্রিডি প্রিন্টার এখন বাস্তব। তৈরি হচ্ছে নিত্য ব্যবহার্য্য জিনিস। চলছে গবেষণা তৈরি হবে আরও অনেক কিছু।

অনাকাঙ্খিত কল ও এসএমএস থেকে বাঁচতে বিটিআরসি’র ‘ডন্ট ডিস্টার্ব পলিসি’

(প্রিয় টেক) মোবাইল ফোনের বিজ্ঞাপন নির্ভর কল এবং অনাকাঙ্খিত এসএমএস থেকে গ্রাহকদের বাঁচাতে ‘ডন্ট ডিস্টার্ব পলিসি’ নিয়ে আসতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি। খুব তাড়াতাড়ি এই পলিসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোস।

এক মাসেরও কম সময়ে গ্যালাক্সি এস৪ এর সরবরাহ ছাড়াল ১০ মিলিয়ন, আসছে আরো ৪ টি রঙে

(প্রিয় টেক) বাজারে এসেই সবচেয়ে শক্রিশালী স্মার্টফোনের খেতাব জিতে নিয়েছিল স্যামসাং এর সর্বশেষ ফ্লাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৪। আর অন্যতম সেরা স্মার্টফোনের মতই চাহিদা লক্ষ করা যাচ্ছে স্মার্টফোনটির। বাজারে আসার এক মাসেরও কম সময়ের মধ্যে স্যামসাং সরবরাহ করেছে অবিশ্বাস্য ১০ মিলিয়নেরও বেশী গ্যালাক্সি এস৪ ডিভাইস। স্যামসাং নিজেই জানিয়েছে এই তথ্য।

দুর্নীতির নানা অভিযোগে দুদক কার্যালয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক

(প্রিয় টেক) দুর্নীতির নানা অভিযোগের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর রাষ্ট্রায়াত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানকে দুর্নীতি দমন কমিশনে হাজিরা দিতে হয়েছে। গত সপ্তাহে তাকে এই হাজিরা দিতে হয় বলে মুজিবুর রহমান নিজেই স্বীকার করেছেন। তবে তার পাঁচ বছরের মেয়াদে দুর্নীতি হয়নি বরং দুর্নীতির বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন বলেও দাবি করেন।

বিশ্বের দ্রুততম রোবট "চিতা"

(প্রিয় টেক) রোবট টি দৌড়তে পারে ১৮ মাইল প্রতি ঘন্টায়। এখন পর্যন্ত এটিই বিশ্বের দ্রুততম রোবট। এর নাম দেয়া হয়েছে চিতা, যদিও সত্যিকার চিতা দৌড়তে পারে ৭০ মাইল প্রতি ঘন্টায়।

১৭০ টির ও বেশি দেশ থেকে অ্যামাজনের কিন্ডল ফায়ার ট্যাবলেট প্রি-অর্ডার করা যাচ্ছে

(প্রিয় টেক) অ্যামাজন ইতোমধ্যে ছোট পর্দার ‘কিন্ডল ফায়ার এইচডি’ ৭ ইঞ্চি ট্যাবলেট তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর ট্যাবলেটটির জনপ্রিয়তার প্রেক্ষিতে অ্যামাজন ইতোমধ্যে তাদের আর একটি কিন্ডল ফায়ার এইচডি ৮.৯`` ট্যাবলেট পিসি ১৭০ টির ও বেশি দেশে প্রি-অর্ডার নেওয়া শুরু করে দিয়েছে।