প্রিয়.কমে জুমলা ইউজার গ্রুপ মিটআপ অনুষ্ঠিত

PriyoTech's picture

(প্রিয় টেক) প্রিয়.কমে অনুষ্ঠিত হলো জুমলা ইউজার গ্রুপ মিটআপ। গত ১৩ অক্টোবর শনিবার রাজধানী ঢাকার প্রিয়.কম এর অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে জুমলা ব্যবহারকারীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানের মূল আলোচনা অংশ নেয় প্রযুক্তি বিশেষজ্ঞ সুহৃদ সরকার, কোড বক্সার ওয়েব সার্ভিস এর প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সবুজ কুণ্ডু, জ্যুম শেপার এর প্রধান নির্বাহী কাওছার আহমেদ, থিমএক্সপার্ট এর প্রধান নির্বাহী পারভেজ আক্তার, কোডবক্সার ওয়েব সার্ভিসেস এর জুমলা এক্সটেনসন ডেভেলপার শাবার মুস্তাফা।

আয়োজকদের পক্ষ থেকে প্রযুক্তি বিশেষজ্ঞ সুহৃদ সরকার জুমলা ব্যবহারকারীদের জন্য এ ধরণের পদক্ষেপকে অনেক ভালো বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে আলোচনা মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা সুযোগ পেয়েছে এবং জুমলা উন্নয়নে আরো কি ধরণের পদক্ষেপ নেয়া দরকার সে বিষয় মতামত প্রদান করতে পারছে।

জুমলা ব্যবহারকারীরা বর্তমানে পৃথক পৃথক ভাবে কাজ চালিয়ে আসছে। কিভাবে সবাই এক সঙ্গে মিলে কাজ করা যায় জুমলা ইউজার গ্রুপ মিটআপ এ সে বিষয় আলোচনা করা হয়। আগামীতে জুমলা নিয়ে এ ধরণের আরো আয়োজন করা হবে বলে জানান সুহৃদ সরকার।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, দেশের অনেকেই বিচ্ছিন্ন ভাবে জুমলার কাজ করছে। এই সম্মেলনের মাধ্যমে জুমলা ব্যবহারকারীরা নিজেদের মধ্যে কাজের অভিজ্ঞতা বিনিময় করতে পারবে।

তিনি আরো বলেন, তরুণরা জুমলাসহ প্রযুক্তি উন্নয়নে যত বেশী এগিয়ে আসবে দেশ তত বেশী এগিয়ে যাবে। কেননা তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশে সরকারী যত সাইট আছে বর্তমানের সব গুলো জুমলার মাধ্যমে তৈরি করা বলেন জানান মুনির হাসান।

প্রিয়.কমের সম্পাদক জাকারিয়া স্বপন বলেন, বিশ্বের জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস এর গুলোর মধ্যে জুমলা অন্যতম। সোর্স ওপেন হওয়া এবং প্রায় ১০ হাজার হাজারের বেশি এক্সটেনশন সাপোর্ট থাকার কল্যাণে বিশ্ব জুড়েই এর জনপ্রিয়তা আকাশচুম্বী। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশেও জুমলা ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত ডেভেলপারদের সংখ্যা দিন দিন বাড়ছে। কেউ কেউ ইতোমধ্যেই বিশ্বমানের কাজ করছেন, নিজেদের পণ্য নিয়ে প্রতিযোগিতা করছেন বিশ্ববাজারে।

আবার কেউ কেউ আছেন জুমলাভিত্তিক কাজ নিয়ে আরো সামনে কিভাবে এগোনো যায় তাই ভাবছেন। এইসব বিশেষজ্ঞদের থেকে প্রথমবারের মত প্রয়োজনীয় জ্ঞানার্জনের জন্য আয়োজিত হয় এই অনুষ্ঠান; যা নবীশ ডেভেলপারদের জন্য অনেক বেশী সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রায় ২০০ জন অংশ নেয়।