অপারেটরদের প্রতি ১৪ নির্দেশনা জারির গণশুনানির সময়সীমা ৭ দিন বাড়লো

fsriyad's picture

(প্রিয় টেক) গত ২৬ সেপ্টেম্বর মোবাইল ও ইন্টারনেট গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অপারেটরদের প্রতি ১৪ টি ডিরেক্টিভস বা নির্দেশনা জারি করে। তবে এ বিষয়ে গণশুনানির সময়সীমা ৭ দিন বাড়িয়েছে বিটিআরসি। ১০ অক্টোবর লিখিত এক নোটিশের মাধ্যমে অপারেটরদের প্রতি এ তথ্য জানানো হয়। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল মো. রকিবুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়,

306592_162844287172490_1703399691_n_1.jpg

“গত ২৬/০৯/২০১২ তারিখে টেলিযোগাযোগে গ্রাহক স্বার্থ রক্ষার্থে বিটিআরসির জারিকৃত বিভিন্ন ডিরেক্টিভস এর বিষয়ে তৈরিকৃত নির্দেশনার ব্যাপারে গনশুনানির মাধ্যমে ১০/১০/২০১২ তারিখের মধ্যে গ্রাহকদের মতামত আহবান করা হয়। গ্রাহকের সুবিধার্থে এবং অপারেটরদের আবেদনের প্রেক্ষিতে মতামত প্রদানের সময় ৭(সাত) দিন বৃদ্ধি করে ১০/১০/২০১২ তারিখের পরিবর্তে আগামী ১৭/১০/২০১২ তারিখ পর্যন্ত করা হলো। এছাড়া উক্ত নির্দেশনার ব্যাপারে অপারেটরদের মতামত যথাসময়ে প্রদানের অনুরোধ জানানো হয়।”

উল্লেখ্য, নিয়মের ‘ভুল ব্যাখ্যা’ দিয়ে গ্রাহক ‘হয়রানি বা প্রতারণা’ ঠেকাতে মোবাইল ফোন অপারেটরদের জন্য ১৪টি নির্দেশনা জারি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 'এসব নির্দেশনা সঠিকভাবে পালনের ক্ষেত্রে কমিশন শিগগিরই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে উল্লেখ করে গ্রাহকদের ই-মেইল (rhassan@btrc.gov.bd, sunjib@btrc.gov.bd) করে তাদের মতামত জানাতে পারবেন বলে জানায় বিটিআরসি।