সাগর-রুনির খুনিদের সম্পর্কে সোশ্যাল মিডিয়া: নতুন করে জজ মিয়া নাটকের জন্ম হচ্ছে?

Mizanur Rahman Sohel's picture

(প্রিয় টেক)সাগর-রুনি হত্যার প্রধানতম সন্দেহভাজন হুমায়ূন ওরফে এনামুলকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর মঙ্গলবার বিকেলে এই ঘোষণা দেন। হুমায়ূন সাংবাদিক দম্পতি সাগর-রুনির বাড়ির সিকিউরিটি গার্ড। তিনি পলাতক রয়েছেন। ৭ জনের একটি খুনি দল সাংবাদিক দম্পতি সাগর ও রুনিকে হত্যা করেছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Sagor-Runi-01.jpg
ছবিটি ফেসবুক থেকে নেওয়া।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে র্যারবের তদন্ত কমিটির দেওয়া রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে বলে জানান মন্ত্রী। হত্যাকারী দলে চার জন পেশাদার খুনি ছিলো। এরা হচ্ছে- বকুল, রফিক, টিংকু ও সাঈদ। সাগর রুনি এই হত্যাকারীরাই পরে মহাখালী বক্ষব্যাধী হাসপাতালের চিকিৎসক ডা. নারায়ণ চন্দ্র নিতাইকে খুন করে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, সাগর-রুনিদের বাড়ির দুই নাইট গার্ড হুমায়ূন ওরফে এনামুল ও রুদ্র পলাশ খুনের ঘটনায় জড়িত। এছাড়া ড. নিতাইয়ের গাড়ির চালকও এই ঘটনায় জড়িত। তবে সঙ্গে তানভীর নামের একজন পারিবারিক বন্ধুর নামও উঠে এসেছে। যদিও সাগর-রুনির পরিবার বলছে, তানভীর নামের পারিবারিক বন্ধুর নাম তারা কোনো দিনই শোনেননি! স্বরাষ্ট্রমন্ত্রী নিজের থেকেই বলছেন, আমরা জজ মিয়ার মতো নাটক সাজাতে চাই না। নাটক সাজতে আসিনি। কিন্তু সোশ্যাল মিডিয়া বলছে, "ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনা"! তিনি পরিকল্পিত ভাবে নাটক সাজাবেন বলেই গত মাসে ঘোষণা দিয়েছিলেন, ১০ অক্টোবরের মধ্যেই সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচন করা হবে। হ্যাঁ, রহস্য উন্মোচন হয়েছে, তবে তা জজ মিয়া নাটক সাজিয়ে।

এ সম্পর্কে প্রথম আলো ব্লগে এম আলম অভি লিখেছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা!! তার ভাষায়, খুনের মোটিভ কি এই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা তদন্ত করছি তদন্ত চলাকালে এ বিষয়ে অতিরিক্ত কিছু বলবো না। খুনির নাম বলা যায়, কিন্তু কেন খুন করেছে তা বলা যায় না। হায়রে আইনের ধারা! সন্দেহ আরো বেড়ে গেল, জজ মিয়া নাটক হচ্ছে না তো নতুন করে এনামুল নামে? সরকার কি বড় কোন রাগব বোয়ালদের আরাল করতে চায়? গ্রেপ্তারের পর এনামুলকে ও রুদ্র পলাশ কেন ছেড়ে দেওয়া কেন? কারণ তারা খুনি হিসেবে শনাক্ত হয়েছে। কারা, কিভাবে গায়েব করলো এনামুলের তথ্য সম্পকিত ফাইল? আমার মনে হয় সরকার আরো একটি জজ মিয়া নাটক রচনা করতে চায়। সাগর-রুনি হত্যাকাণ্ডে যেন কোন নিরিহ মানুষকে হয়রানি না করা হয়। ঘটনার মূল নায়ক যারা তাদের যেন কোন ছাড় দেওয়া না হয়, সেই যেই হোক না কেন? মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করলে আনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

মঞ্জু ঈসা লিখেছেন, সাগর-রুনির হত্যাকারীদের কেউ আড়াল করতে পারবে না জজ মিয়া নাটকের নবায়ন দৃশ্য দেখলো ১৬ কোটি জনতা| তিনি বলেছেন, শিশু মেঘের কান্না ওদের হৃদয় গলাতে পারে নি। সাবর দৃষ্টি যখন কক্সবাজারের রামুতে ঠিক সেই মুহুর্তে জজমিয়া নাটকের নবায়ন দৃশ্যের মাধ্যমে ১৬ কোটি জনতাকে দৃষ্টি ফেরাতে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যে বোমা ফাটালেন সেই খবর “সাগর-রুনির” পরিবার ও সাংবাদিক মহল সহ সচেতন বিবেক গ্রহন করতে পারলো না। জনতার মঞ্চের শীর্ষকর্মকর্তা পরবর্তীতে আওয়ামী ঘরানার শীর্ষ নেতা থেকে শেষ মুহুর্তে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেয়ে যে চমক দেখালেন সেই চমকে স্বয়ং নিজেই নিজের অন্তরে চমকাচ্ছেন।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হলো ২৩৯ দিনে। তার প্রশ্ন, এতদিনে একজন খুনিরও নাম প্রকাশ হয়নি। অথচ আজ স্বরাষ্ট্রমন্ত্রী সাতজনের নাম প্রকাশ করে দিলেন?

সোনার বাংলাদেশ ব্লগে মাটির ময়না লিখেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের মামলার খুনিদের ধরতে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা। নতুন ডেডলাইন ১০ই নভেম্বর ২০১২| তার লেখার মন্তব্যে আজব দুনিয়া লিখেছেন, ইচ্ছা করলে এই পুরস্কার তো মখা নিজেই নিতে পারে। কারণ তার দলের ছত্র ছায়াতেই তারা বহু আগেই দেশ ত্যাগ করে বহাল তবিয়তে আছে। শালা পাবলিককে মক্কেল মনে করে। মানুষের জাত না এরা। একই লেখায় বাকপ্রবাস স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরকে নিয়ে একটি কবিতা লিখেছেন,
ম.খা গু খা
মন যা চায় তা খা
আলু খা, পটল খা
ঘুষ খা, ঠুস খা
চাপাতির কোপ খা
লীগের লগী খা
তেল ফেলে ঘি খা
মুত খা, ভুত খা
তাই বলে ভাবিসনা
আমরা কিছু বুঝিনা
খবরদার কইয়া দিলাম
আজাইরা নিউজ আংগরে খাওয়াইসনা!

ফকির মজুমদার লিখেছেন, জজ মিয়ার নতুন উপাখ্যান ; সাগর-রুনির হত্যাকারী বাড়ির সিকিউরিটি গার্ড হুমায়ূন| তার লেখার মন্তব্যে marmarita লিখেছেন, জাতি জানতে চায়, কালো বিড়াল ধরতে কত লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়?

http://www.sonarbangladesh.com/blog/masud1205/ ">তিতুমীর লিখেছেন, জজ মিয়া'র নতুন নাটকের শুভমুক্তি! তিনি লিখেছেন, সাগর রুনির হত্যা'র তথাকথিত জট খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী! আট মাস আগে ঘটে যাওয়া খুনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আগে ঘোষনা দিয়েছিলেন ১০ই অক্টোবরের মধ্যে হত্যা রহস্য উদঘাটনের। আর তার বক্তব্যের যৌক্তিকতা রাখতে একদিন বাকী থাকতেই তিনি সংবাদ সন্মেলন করে তিনি খুনী সনাক্ত করণের সংবাদ সন্মেলন করলেন। আমাদের দেশে দিন তারিখ বেঁধে দিয়ে খুনের সুরাহা করা হয়! ইন্টারপোল/এফবিআই/সিআইএ-ও এভাবে দিন তারিখ দিয়ে রহস্যের সমাধান করতে পারবেনা! জয়, মখা কি জয়!

আমার ব্লগে মোঃ রুহুল আমীন লিখেছেন, আরেকটি জজ মিয়ার উপাখ্যান| তার ভাষায় দেশের অনেক মানুষের মতো আমিও অপেক্ষায় ছিলাম সাংবাদিক সাগর-রুনির হত্যাকারী সম্পর্কে সরকার কি বলে। খুব বেশি আশাহত হলাম। যে ঘটনার অবতারণা করা হল তা আমি কেন সগর-রুনির কট্টর শত্রুও মনে হয় বিশ্বাস করবে না। সাগর-রুনির সন্তান যেখানে বলেছে হত্যাকারীকে পূর্বে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছে সেখানে এমন কিছু মানুষকে অভিযুক্ত করা সাংবাদিক সম্মেলন করা হল যেন আমরা এখনও বিটিভি দেখি। যদি চুরি করার জন্যই চোর এসে থাকে তবে শুধু ল্যাপটপ ও মোবাইল নিয়েই চলে যেত না বরং আরও কিছু নিয়ে যেত। সাগর-রুনির সন্তানের ভাষ্য অনুযায়ী, রুনি হত্যাকারীর সাথে গল্প-গুজব করেছে, খাবার তৈরি করে দিয়েছে। পূর্ব পরিচিত না হলে কেউ এমনটা করে? আর চুরি করে এত গুলো মানুষ ওই সামান্য ফাঁকফোকর গলে চলে গেল? যে দিক দিয়ে একটা বাচ্চা ছেলেও যেতে পারে না। একটা হৃদয়বিদারক ঘটনার পেছেনে কি ছিল কেউ তা আর জানতে পারবে না। এভাবেই অনেক ঘটনা চাপা পরে যাচ্ছে আর আমরাও জাবর কেটে যাচ্ছি। এভাবে বারবার জজ মিয়ার আবির্ভাব ঘটবে, আমার দেখব, শুনবো এবং ভুলে যাব। সত্যিই সেলুকাস!!!!

সামহোয়্যারইন ব্লগে আহমদ জসিম লিখেছেন, সাগর-রুনি হত্যাঃ ঠাকুর ঘরের কলা ও আরেক জজ মিয়ার গল্প। তার ভাষায়, বাংলায় একটা প্রবাদ প্রচলন এইরকম, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খায় না।‘ সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকারিকে চিহ্নিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে আমাদের জানিয়ে দিলেন। সেই সাথে জানিয়ে দিলেন এটা নতুন কোন জজ মিয়ার গল্প না। তার এই জানিয়ে দেওটায় আমাদের উপরে উল্লেখিত প্রবাদের কথাটা মনে করিয়ে দেয়। এই ঐতিহাসিক জজ মিয়া চরিত্রের নির্মাতা বিগত চার দলিয় জোট সরকারের আমলে।আর এই ধারা বাহিকতা বোধ করি টু বি কন্টিনিউ চলছে।

নুবিয়া প্রশ্ন করেছেন, কী এমন তাড়া পড়ল তার? প্রতীক্ষার ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ম.খা আলমগীর বললেন, সাগর-রুনির হত্যার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়া আগে কিছু বলা যাবে না। হত্যাকাণ্ডের পেছনে দু'টো সম্ভাব্য কারণ রয়েছে বললেও কী সেই কারণ সে বিষয়ে মুখ খুলেনিন মন্ত্রী। ব্রিফিংয়ে সাংবাদিকরা বিভিন্ন বিষেয় প্রশ্ন শুরু করলে র্যা ব কমান্ডার 'কানে কানে' মন্ত্রীর সাথে কথা বলার পর তড়িগড়ি ব্রিফিং শেষ করে উঠে পড়েন মন্ত্রী। কী এমন তাড়া পড়ল তার?

কালাম আজাদ বেগ লিখেছেন, ১০ লাখ টাকা পুরস্কার: হুমায়ূন ওরফে এনামুল কি আরেক জজ মিয়া? তার প্রশ্নের উত্তরে ব্লগার samolbangla09 লিখেছেন, জজ মিয়া নাটক আগেই দেখেছেন। এবার ব্যরিস্টার মিয়ার নাটক দেখার জন্য প্রস্তুত হন!

ধীবর লিখেছেন, দ্রুত পঠন... তার ভাষায়, দুর্নীতির দায়ে ১৭ বছরের সাজা পাওয়া আসামী যখন দেশের কোতয়াল পদে অধিস্টিত হয়, তখন আইন শৃংখলা পরিস্থিতির অবস্থা কেমন হবে, সেটা বুঝাই যায়। এর উপর আবার হাইকোর্টের রায়ে এই মিয়া ভাইয়ের এম পি পদও বাতিল। অবাক কান্ড হলো, সুপ্রিম কোর্টে আজব আইনের বলে সেই রায়ের উপর নিষেধাক্ষা দিয়ে এই চোরটার ক্ষমতা পাকা পোক্ত করা হয়েছে। মাঝে মাঝে মনে হয়, আমাদের দেশের আইন আদালত হচ্ছে শামুক রাশি। কোন মতেই সামনে আগায় না। মনে হচ্ছে সরকার পতনের আগে এই স্টে অর্ডারটা বহাল থাকবে। আর এই জঘন্য লোকটাও স্বীয় পদে বহাল তবিয়তে থাকবে।

চাণক্য হিম এর প্রশ্ন এ নাটকের শেষ কোথায়? মহীউদ্দীন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এসে শুনালেন আশার বানী! ১০ তারিখের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে। কিন্তু ৯ তারিখে তিনি নতুন একটি নাটক মঞ্চস্থ করলেন। আশা করছি নাটকটার স্থায়িত্ব হিন্দি সিরিয়ালের মতো না হয়ে, স্বল্পদৈর্ঘ্য প্যাকেজ নাটকের মতো হবে। প্রশ্ন একটাই। এ নাটকের শেষ কোথায়?

আলোর সন্ধানে লিখেছেন, অবশেষে সাগর রুনি হত্যা রহস্যের এক অযৌক্তিক সমাপ্ত ঘোষনা করল সরকার এতদিন ধরে যা অনুমান করা হচ্ছিল আজ তাই বাস্তব হলো। এতদিন এই নাটকের কোন পরিচালক খুঁজে পাওয়া না যাওয়ায় পর্ব একের পর পর এক বড় হচ্ছিল। আনুষ্ঠানিকভাবে ভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী বিকালে কিছু চোরদের হত্যাকরী বলে পরিচয় করিয়ে দিলেন জানগনের কাছে। আর এখানে র্যাাফেল ড্র হিসেবে ১০ লক্ষ টাকার একটি প্রাইজমানিও ঘোষনা করা হয়েছে। আসলে প্রকৃতখুনীদের প্রভাবশালীরাই যে লালন পালন করে তা এখন পরিষ্কার হয়ে গেল। মারা যাবার পরও কত কাহিনীই না করল মেঘকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে। কিন্তু এত কিছুর পর যখন বের হয় কিছু সিধেল চোর চুরি করতে গিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছিল তাহলে তা সাধারন ভাবেই প্রশ্নবিদ্ধ হবে। আসলে কে আসল খুনি ? পারিবারিক বন্ধু তানভীরকে যদি সন্দেহ করা হয়, তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না ? এতো দিন বলেছে এ টি এন এর মাহফুজ জড়িত তা হলে এখন সে পার পেল কী ভাবে ? আসলে কারা খুন করেছে ? পারিবারিক বন্ধু এবং বাসার দারোয়ান ঘটনা ঘটালে এর রহস্য উদঘাটনে এত দীর্ঘ সময় লাগার কথা নয়। নেপথ্য নায়কদের আড়াল করে চুনোপুটিদের শাস্তি দিলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না।

ফেসবুকে বিডি নিউজের খবরে প্রকাশিত ফেসবুকে পোস্ট করা লেখায় অনেক মন্তব্য এসেছে। নির্বাচিত মন্তব্য গুলো এখানে দেওয়া হলো: অমিত বাংলা লিখেছেন, বছরের বিশেষ নাটক- "সাংবাদিক হত্যার লুকোচুরি"... পরিচালনাঃ summit গ্রুপ। পরিবেশনায়ঃ A.T.N Bangla প্রযোজনায়ঃ আ.লীগ সরকার। নাজিম খান লিখেছেন, পারিবারিক বন্ধু এবং বাসার দারোয়ান ঘটনা ঘটালে এর রহস্য উদঘাটনে এত দীর্ঘ সময় লাগার কথা নয়। নেপথ্য নায়কদের আড়াল করে চুনোপুটিদের শাস্তি দিলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এটি যেন জর্জ মিয়া নাটকের পুন অবতারণা না হয়, সেটিই আশা করছি। মামুনুর রশিদ লিখেছেন, দ্বিতীয় জজ মিয়া নাটকের শুরু. এখন শুধু দেখার অপেক্ষা আরোও কতজনকে জজ মিয়ার মত নায়েকের পরিণতি বরণ করতে হয়। কাউসার আহমেদ লিখেছেন, বিএনপি'র জজ মিয়া নাটকের নতুন সংস্করণ!!! এ এম ফিরোজ রশিদ লিখেছেন, ফাইযলামোর একটা সীমা থাকা দরকার। বাড়ির দারোয়ানকে খুনি (কিংবা সহযোগী খুনি) সাজিয়ে সরকার আসলে কাকে আড়াল করতে চাইছে?

ফেসবুকে বুমেরাং পেজে সাগর-রুনিকে নিয়ে লেখা ও ছবি পোস্টের মন্তব্যে জাকিয়া সুরভী মন্তব্য করেছেন, মাহফুজুর রহমানের বিবৃতিতেই তো বোঝা যায় যে এটিএন বাংলা কর্তৃপক্ষ এই হত্যাকান্ডের সাথে জড়িত এবং সরকারের উর্ধ্বতন রাজনীতিবিদদের সাথে এদের সুসম্পর্ক । সুতরাং, ফলাফল যে কি হবে তা সবাই বুঝে, ব্যাপারটা এমন নিজেরাই চুরি করে চোর ধরার বাহানা!