আজ বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হলো গুগলে চাকুরীর পরীক্ষা

(প্রিয় টেক) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল (সিএসই) বিভাগে লিফট একটি নিদিষ্ট তলায় যাওয়া-আশা করছে। অন্য তলায় যাওয়ার কারো তাড়া নেই। সবাই তাড়াহুড়ো করে একটি নিদিষ্ট তলায় যাওয়ার জন্যই লিফটে উঠছে। গন্তব্য সিএসই বিভাগ ভবনের নবম তলা। তখনও ঘড়ির কাঁটা ৩.৩০ স্পর্শ করেনি। সিএসই বিভাগের ভবনের নবম তলায় গিয়েই বোঝা গেল সবার নবম তলায় যাওয়ার কারণ। এখানেই অনুষ্ঠিত হচ্ছে স্বপ্নের গুগলের চাকুরী জন্য প্রথমিক ধাপ লিখিত পরীক্ষা। আজ বুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের গুগলের চাকরীর জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিএসই বিভাগ থেকে সরাসরি ইঞ্জিনিয়ার নেয়ার জন্য এই আয়োজন করেছে গুগল। গুগলের এই আয়োজনে সহযোগিতা করছেন সিএসই বিভাগের শিক্ষকরা।

বুয়েটে নিদিষ্ট সময়েই শুরু হয় মূল আয়োজন। আগে থেকে রেজিস্ট্রেশন করা ০৭ এবং ০৬ ব্যাচের শিক্ষার্থীরা ততক্ষণে হাজির। উপস্থিত গুগলের ভারত অফিস থেকে অশ্বিনী শার্মা ও বুয়েটের সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ। মূল আয়োজনের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে গুগল সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন অশ্বিনী শার্মা। তিনি জানান, গুগল এই আয়োজন করতে পেরে খুবেই খুশি । গুগল সব সময় সেরাদের নিয়ে কাজ করতে ভালোবাসে। সেরা মানুষটিকে খুঁজে নিতে সব সময় প্রস্তুত আমরা। তিনি গুগলের বিভিন্ন বিষয় নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।
এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ মন্ডল প্রিয়.কম-কে জানান, গুগল বাংলাদেশ থেকে সেরা শিক্ষার্থীকে বাছাই করে তাদের কোম্পানিতে কাজ করার জন্য এই আয়োজন করছে। বাংলাদেশে এটা তাদের প্রথম এ রকম আয়োজন। আগামী এই রকম আরো বিভিন্ন বিষয় নিয়ে গুগলের আয়োজন করা ইচ্ছা আছে বলে জানান তিনি।

আগে থেকে ঘোষণা দেয়া গুগলের এই পরীক্ষায় মোট ১৬০ জন রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু পরীক্ষার সময় এর চেয়ে বেশী শিক্ষার্থী ছিল। এবং সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করছে।
গুগলের এই আয়োজন অংশগ্রহণ গ্রহণ করছে ০৭ ব্যাচের সাইদ সালাম। তার কাছে পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে সাঈদ সালাম জানাযন, এটা খুবই ভালো একটি আয়োজন। এর ফলে আমাদের ভালো একটি প্রতিষ্ঠানে কাজ করা সুযোগ হবে। তিনি আরো বলেন, এই রকম আয়োজন আগামীতে আরো করা উচিত।
শিক্ষার্থীদের কিভাবে নির্বাচন করা হবে এই বিষয় জানতে চাইলে সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ মন্ডল আরো জানান, বুয়েটে লিখিত পরীক্ষা হবে। এর পর পরীক্ষার খাতা নিয়ে যাওয়া হবে ভারতের গুগল অফিসে। সেখানে খাতা মূল্যায়ন করা হবে। যারা পরীক্ষায় নির্বাচিত হবেন তাদেরকে পরবর্তীতে ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। তিনি জানান, গুগল থেকে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে লিখিত পরীক্ষায় ফল জানানো হবে।

লিখিত পরীক্ষায় নির্বাচিত হলে পরবর্তী ধাপে কোথায় ইন্টারভিউ নেয়া হবে, এই প্রশ্নের জবাবে মো. আবু সাঈদ মন্ডল বলেন, গুগল থেকে এটা নির্ধারণ করা হবে। গুগল ভারতেও ইন্টারভিউ-এর ব্যবস্থা করতে পারে। তবে তারা যদি বুয়েটে এসে ইন্টারভিউ নিতে চায়, তবে আমরা বুয়েটের পক্ষ থেকে বাংলাদেশে এসে ইন্টারভিউ নেওয়ার সকল প্রকার ব্যবস্থা করবো।

এই আয়োজনে কতজন নির্বাচিত হতে পারে, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এটার কোন নির্দিষ্ট সংখ্যা নেই। তাদের কাছে যোগ্য মনে হল সংখ্যা যতোই হোক, তারা তাদেরকে নির্বাচিত করবে।
গুগলের আয়োজনের এই পরীক্ষার মাধ্যমে জীবনে প্রথম কোন চাকুরী পরীক্ষায় অংশগ্রহণ করলো মঞ্জুরা আফরিন। তিনি বলেন, এই আয়োজন আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। পরীক্ষা দিতে পেরে খুবেই ভালো লাগছে। আশা করি গুগল আগামীতে এই রকম আয়োজন করবে।
অভিজয় চাকমা’র আগ্রহের কমতি ছিলো না আয়োজনের সব কিছুতেই। গুগল প্রতিনিধির লেকচার শোনা থেকে শুরু করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রতিটি ধাপ। তার কাছে জানতে চাওয়া হয়, কেমন হয়েছে পরীক্ষা? উত্তরে অভিজয় জানান, পরীক্ষা যেমনেই হয়েছে তাকে কোন দুঃখ নাই। এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি। অভিজয় চাকমার সাথে গলা মিলিয়ে কানিজ ফাতেমা বলেন, আমাদের জন্য এটি একটি অনেক বড় সুযোগ। সবার স্বপ্ন থাকে বিশ্বের মধ্যে নাম করা কোন প্রতিষ্ঠান কাজ করার। এই আয়োজনের মাধ্যমে তারেই সুযোগ করে দেওয়া। তিনি সবার পক্ষ থেকে এই রকম আয়োজন করা জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানে গুগলে এই আয়োজন অনুষ্ঠিত হবে। উক্ত আয়োজনে গুগলের ভারত অফিস থেকে অশ্বিনী শার্মা এই নির্বাচনী পরীক্ষা পরিচালনা করবেন।
বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্য প্রার্থীদেরকে যুক্তরাষ্ট্রে গুগলে চাকুরীর জন্য পাঠানো হবে।











