আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো সিটিও ফোরাম বাংলাদেশ

(প্রিয় টেক) অনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো প্রযুক্তি পেশাজীবিদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশ। গত ৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে সিটিও ফোরামে বাংলাদেশের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, আমরা এক সাথে মিলে বাংলাদেশকে স্বাধীন করছি। এখন আবার সময় এসেছে এক সাথে মিলে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার। সবাই মিলে এক সাথে কাজ করলে ২০২১ সালের আগের বাংলাদেশ ডিজিটাল দেশ হিসাবে গড়ে উঠবে। মন্ত্রী আরো বলেন, মেয়েদেরকে প্রযুক্তি বিভিন্ন কাজে লাগাতে হবে। শুধু পুরুষেরাই একটি দেশের প্রযুক্তির উন্নতি করলে দেশ এগিযে যাবে না। এই জন্য নারী-পুরুষ এক সাথে কাজ করতে হবে। সিটিও ফোরাম বাংলাদেশ দেশের প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে নিতে অনেক সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলেন আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, আমাগী দিনে আমাদের প্রযুক্তি অনেক কাজ করতে হবে। বর্তমান সরকার ডিজিটাল দেশ হিসাবে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছে। আগামী দিনেও প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন বিভিন্ন পদক্ষেদ নেয়া হবে। তিনি বলেন, সরকার গ্রাম অঞ্চলের মানুষের মাঝে প্রযুক্তি আলো পৌছে দেওয়ার জন্য দেশের সব গুলো ইউনিয়ানে তথ্য সেবা কেন্দ্র স্থাপন করছে। আগামী প্রতিটি স্কুলে ডিজিটাল ক্লাস রুম গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে সচিব নজরুল ইসলাম খান বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। প্রযুক্তির এই নতুন সংগঠন ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে।
অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক প্রযুক্তি প্রতিষ্ঠান জিপিআইটি এর প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসি, তার প্রতিষ্ঠান এই ফোরামকে সহযোগিতা করতে পেরে গর্বিত। এবং ভবিষ্যতেও দেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নে এই ফোরামের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার এই ফোরাম গঠনের প্রয়োজনীয়তা কথা উল্লেখ করে বলেন, মূলত দুই বছর আগে এই ফোরাম যাত্রা শুরু হলেও ৬ অক্টোবর অনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। আইটি বিশেষঙ্গ, সিনিয়ার পেশাজীবি এবং নীতি নির্ধারকদের মধ্যে সমন্বয় তৈরি এবং ফোরামের সদস্যদের মধ্যে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও সহযোগিতা আদান-প্রদানের মাধ্যমে তথ্য প্রযুক্তির উন্নতি ঘটানো আমাদের মূল কাজ। এছাড়া আমাদের সংগঠন থেকে বিভিন্ন প্রযুক্তি মিটিং, আলোচনা, কর্মশালা, সেমিনার ইত্যাদি ধারাবাহিক ভাবে আয়োজন করা হবে।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি ফয়জুল্লাহ খান, আইএসপিবির সভাপতি আক্তরুজ্জামান মঞ্জু, বেসিসের সভাপতি ফাহিম মাশরুর, বিসিসি এর নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস, সিটিও ফোরামের সহ-সভাপতি নাভেদ ইকবাল, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদুল বারীসহ অনেকে।














