সুরঞ্জিতের কেলেঙ্কারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের তোলপার

Mizanur Rahman Sohel's picture

রেলের বহুল আলোচিত ঘুষ কেলেঙ্কারির ঘটনায় আবারও আলোচনায় চলে এসেছেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তার সাবেক এপিএস ফারুকের গাড়ী চালক মো. আজম খান আরটিভি'র সঙ্গে আলাপকালে বলেন "টাকা তো সুরঞ্জিত সেনগুপ্তের বাড়িতে যাচ্ছিল"। টেলিভিশনে এ সংবাদ প্রচার হওয়ার পর থেকে ৫ অক্টোবর বাংলাদেশের সোস্যাল মিডিয়াতে সুরঞ্জিত সেনকে নিয়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।

Suronjit.jpg

সামহোয়ারইন ব্লগে এম ইয়াছিন মজুমদার নামের ব্লগার তার প্রতিক্রিয়ায় লিখেছেন, ঘটনা ঘটে গেছে? কালো বিড়ালের কী হবে? তার ভাষায়, "চোরন্জিত বাবু কালো বিড়াল থেকে রাতারাতি ধলা বিড়ালে পরিনত হয়ে গেলেন। বহাল তবিয়তে রয়ে গেলেন মন্ত্রীসভায়। কিছুদিনের নীরবতা ভেঙ্গে জাতীকে আবার জ্ঞান দেয়া শুরু করলেন। বাহ কী চমতকার।"

স্বপ্নবালক আমি লিখেছেন, সু. সে. গু সাহেব, সু. সে. গু সাহেবের কথা গুলো শুনে ভাবছি, দুদকের অনুমতি নিয়ে এবার এ কাজটি করতে হবে..! কারন দুদক তো কালো মালকে সাদা করার ছাড়পত্র দেয়, আবার নি:লজ্জ বেহায়া রাজনৈতিবিদের চামড়া, গন্ডারের চেয়ে পুরু না অনু তারও হয়তো একটা ফর্মূলা দুদকের ডিকশনারীতে থাকাটা অমূল নয়!

আমার ব্লগে নুরহাদি প্রশ্ন করেছেন কালো বিড়াল লেজ নাড়ে কেন?!!!, আমাদের ইন্টিলিজেন্স বিভাগের মুখে চুনাকালি দিয়ে কয় মাস গর্তে লুকায়ে থেকে কোথা থেকে উদয় হলো আজম খান। ইহাও একখান রহস্য বটে।

এম আলম অভি লিখেছেন, ১০ কোটি টাকায় রেলে ৬০০ নিয়োগ দিতে রাজি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত।, বাবু এখন কি বলবেন? আর সরকার তাকে দফতরবিহীন মন্ত্রী পদে রেখে দেশের প্রায় ১ লক্ষ টাকার বেশি খরচ করছেন প্রাতি মাসে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেছেন, আজমের বক্তব্যে ব্যাপারে আমার কোন ইন্টারেষ্ট নেই। আপনাদের এতো ইন্টারেষ্ট কেন? তার উত্তরে বাংলার জামিনদার লিখেছেন ‘আজম খালেদার বাসায় ছিল’ - সুরঞ্জিত সেনগুপ্ত, তার প্রশ্ন, চোরা তোমার ইন্টারেস্ট থাকবে কেন? আছে তো আতংক!

সোনার বাংলাদেশ ব্লগে আসমা সুলতানা লিখেছেন, চোরঞ্জিতের মুখোশ উন্মোচন! আজম খান কে স্যালুট!, এ সাক্ষাৎকারের পর হয়তো আজম খান গুম হয়ে যাবেন। কিন্তু নির্ভীক দেশপ্রেমিক তারুণ্যের মনে হিরো হয়ে থাকবেন সত্য প্রকাশকারী এ সাহসী বীর পুরুষ।
বাংলাদেশ নিঃসন্দেহে এগিয়ে যাবে সময়ে সময়ে এসব সাহসী সন্তানদের আগমনে।
মো. আজম খান! আপনাকে স্যালুট!

বোকা০০৭ ড্রাইভারটা শালা রাজাকারের বাচ্চা শিরোনামে লিখেছেন, রাজাকারের বাচ্চা ছাড়া এই কাজ সম্ভব না ওরে উচ্চতর নিরাপত্তার জন্য ইন্ডিয়ায় পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল।

ইউটিউবে আরটিভি'র প্রচারিত ভিডিওতে ভিজিটররা লিখেছেন কালা বিলাই তো পুরা লেংটা হয়ে গেল---!!!, ডিজিটাল কালো বিড়াল সেনগুপ্ত এবার তুমি কি বলবে? তোমার ঘোমটা খুলে দিলো। ,

প্রথম পর্বের ভিডিও দেখুন ইউটিউবে -

দ্বিতীয় পর্বের ভিডিও দেখুন ইউটিউবে -

ইউটিউবে ভিডিও দেখতে না পারলে এখানে দেখুন প্রথম পর্ব

এবং এখানে দেখুন দ্বিতীয় পর্ব