রকমারিতে চলছে ডিজিটাল বইমেলা

(প্রিয় টেক) ঢাকার সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে ই-কমার্স সাইট রকমারির উদ্যোগে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল বইমেলা। মেলাটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে তিনি বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের অন্যতম সেরা কথাসাহিত্যিক। তার সাহিত্যকর্ম বাংলাদেশের পাঠক অনেক দিন মনে রাখবে।
মেলায় শিক্ষার্থীরা ডিজিটাল মাধ্যম ব্যবহারের করে অনলাইনে বই কেনার সুযোগ পেয়েছে। মেলাটি এক মাস যাবত চলবে বলে উল্লেখ করেছে রকমারি ডট কম।
নিজের বাসায় বই পেতে হলে রকমারি সাইটে ভিজিট করে আপনার পছন্দের বইটি অর্ডার দিতে পারবেন। অর্ডার দিলে ফোন করুন ০১৫১৯৫২১৯৭১-৫ এই নম্বরে। দেশের যে কোন স্থানে বই পৌঁছে দিবে রকমারি। বই হাতে পাওয়ার পর বইয়ের মূল্য পরিশোধ করতে হবে।










