এক্সেল নাইট ও থার্ড আইয়ের মোড়ক উন্মোচন

PriyoTech's picture

(প্রিয় টেক) বিগত কয়েক বছরের ধারাবাহিক সাফল্যে ডিলার, রিসেলার, কর্পোরেট গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এক্সেল নাইট। অনুষ্ঠানে নতুন নতুন পণ্যের প্রদর্শনী সহ ছিল মনোমুগ্ধকর গানের আয়োজন।

অনুষ্ঠানের প্রথমেই এক্সেল টেকনোলজিস লিমিটেড তুলে ধরে তাদের পথচলার সংক্ষিপ্ত ইতিহাস। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রয়েল গ্রুপের চেয়ারম্যান অলক সাহা। তিনি তার বক্তব্যে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আমাদের প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। প্রযুক্তি হতে পারে আগামী দিনে দেশ পরিচালনার হাতিয়ার। তিনি আরো বলেন, আমরা দেশের প্রযুক্তি এগিয়ে নেয়ার জন্য কাজ করছি আগামীতেও কাজ করে যাবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন টিপি-লিংকের ডেভিন, গিগাবাইটের জোসেফ, এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

অনুষ্ঠানের চমৎকার ভিডিও আর মডেলদের নান্দনিক উপস্থাপনায় প্রদর্শিত হয় এক্সেল টেকনোলজিস লিমিটেডের বাজারজাত করা বিশ্বমানের সব ব্র্যান্ডের আধুনিক ও সর্বশেষ সংযোজিত সব প্রযুক্তি পণ্য। মডেলদের উপস্থাপনায় জিনিয়াস, ডিজিটাল এক্স, টিপি-লিংক এবং গিগাবাইটের এসব পণ্যগুলো যেন নতুন রূপে হাজির হয় আগত অতিথিদের সামনে।

অনুষ্ঠানে বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য থার্ড আই ব্র্যান্ডের টোটাল ওয়ানস্টপ সিকিউরিটি সলিউশন নামক একটি নিরাপত্তা ব্যবস্থা উন্মোচন করা হয়। থার্ড আইয়ের মাধ্যমে যে কেউ যেকোনো স্থান থেকে যেকোনো স্থানকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, পিসি, ল্যাপটপ এবং এমনকি স্মার্টফোন থেকেও এই সেবাটি গ্রহণ করা যায় পূর্ণরূপে।

Tags: