কর্পোরেট প্রযুক্তিবিদদের নিয়ে গঠিত হলো সিটিও ফোরাম বাংলাদেশ

PriyoTech's picture

(প্রিয় টেক) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) ফোরাম বাংলাদেশ। গতকাল শনিবার ঢাকায় আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সিটিও ফোরাম বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্যসহ নানা বিষয় তুলে ধরেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার।

প্রতিষ্ঠানের সভাপতি তপন কান্তি জানিয়েছেন গত দুই বছর ধরে সিটিও ফোরাম বিভিন্ন কর্মসূচীর সাথে সম্পৃক্ত ছিল। তারই ধারাবাহিকতায় আগামী ৬ অক্টোবর থেকে বাংলাদেশ এর পথ চলা শুরু হবে। এ ফোরাম বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদদের প্রধান সংগঠন হয়ে তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় সাধন করবে। এ ছাড়া এ ফোরাম তথ্যপ্রযুক্তি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদানের লক্ষ্যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা সভা, কর্মশালা, সেমিনার প্রভৃতি নিয়মিত আয়োজন করবে।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জিপিআইটি এর সিটিও ওয়াসি নোমান বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি উন্নয়নে পিজিআইটি ও সিটিও ফোরাম যৌথ ভাবে কাজ করবে।

অনুষ্ঠানে সিটিও ফোরামের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনটিতে সহ-সভাপতি করা হয়েছে ব্র্যাক ব্যাংক এর সিটিও নাভেদ ইকবাল ও লোকপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম অ্যানালিষ্ট মো. মুসলেম উদ্দিন। সাধারণ সম্পাদক আল-আরাফাহ ইসলামি ব্যাংক এর সিটিও সৈয়দ মাসুদুল বারীকে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বাংলাদেশ ব্যাংক এর উপ-ব্যবস্থাপক বেদ দুলাল রায় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিনিয়র সিস্টেম অ্যানালিষ্ট তারিক মোসাদ্দিক বরতুল্লাহ, ট্রেজারার কর্মাশিয়াল ব্যাংক অব সিলন পি এল সি এর সিটিও ইজাজুল হক। তিন জনকে সদস্য করা হয়েছে। এরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিস্টেম ম্যানেজার মো. আতিকুর রহমান, বেসিক ব্যাংক এর আইটি হাসান তানভির ও ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিস্টেম ম্যানেজার মো. সামাদ তানভীরকে।

আয়োজকদের পক্ষ থেকে সিটিও ফোরাম বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ তুলে ধরা হয়। আগামী ৬ অক্টোবর নতুন এই কমিটির আনুষ্ঠানিক ভাবে পদ চলা ঘোষণা করা হবে। নতুন সংগঠন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন