আগামীকাল রোববার বিটিসিএল পরিদর্শনে যাচ্ছেন টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন

(প্রিয় টেক) আগামীকাল রোববার রাষ্ট্রায়াত্ত্ব ল্যান্ডফোন অপারেটর - বিটিসিএল পরিদর্শনে যাচ্ছেন টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। সকাল ১১টায় তিনি বিটিসিএলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকেও তিনি ভিওআইপি’র অবৈধ ব্যবসা সম্পর্কে বক্তৃতা করতে পারেন।
এদিকে বিটিসিএল সূত্র জানিয়েছে, বৈঠকে পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তাছাড়া বিটিসিএল সম্পর্কে মন্ত্রী যাতে ভালো নির্দেশনা পান তার জন্যে একটি প্রতিবেদনও তৈরী করা হয়েছে।
এদিকে মন্ত্রীর আগামনকে কেন্দ্র করে বিটিসিএলের চাকুরি হারানো বিক্ষুব্ধ কিছু কর্মী রোববার বিটিসিএল ভবনের সামনে বিক্ষোভ করতে পারেন। শনিবার এসংক্রান্ত একটি কাগজও সংশ্লিষ্ট সকল গণমাধ্যম বরাবর পাঠানো হয়েছে।












