সাইবার নিরাপত্তা সমাধান নিয়ে আসছে হুয়াওয়ে

PriyoTech's picture

(প্রিয় টেক) বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এ ঝুঁকিতে রয়েছেন বিশ্বের ৮৭ শতাংশ মোবাইলফোন ব্যাবহারকারী। প্রযুক্তির অন্যসব সেবা ব্যবহারকারীরাও একই রকম সমস্যায় রয়েছেন। বিশেষ করে ডোমেইন মালিকরা। তাই সাইবার নিরাপত্তার বিষয়টি বৈশ্বিকভাবে গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। এ সমস্যা মোকাবেলার উপায় বের করার চেষ্টা করছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি এর একটি সার্বজনীন সমাধান দেয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি ও টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা এই প্রতিষ্ঠানটির গ্লোবাল সিকিউরিটি অফিসার জন সাফোক সাইবার ‘সিকিউরিটি প্রেক্ষিত: একুশ শতকের প্রযুক্তি নিরাপত্তা সঙ্কট’ শিরোনামে সম্প্রতি চীনের শেনজেনে এ তথ্য তুলে ধরেন।

জন এ সম্পর্কিত একটি শ্বেতপত্র তৈরী করেন। যাতে তিনি বলেছেন, সরকার ও প্রযুক্তি শিল্প সংশ্লিষ্ঠরা এখন সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমন্বিত সমাধান চাইছেন । আমরা সে রকম একটি সমাধানের কথা জানাচ্ছি যেটি খুব ভালোভাবেই সাইবার নিরাপত্তা নিশ্চিত করবে।

হুয়াওয়ের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, আমরা প্রযুক্তি শিল্পের সাথে জড়িত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ের গ্রাহকদের কাছে এ নিরাপত্তা সমাধান পৌঁছে দেয়ার তাগিদ অনুভব থেকেই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছি।

জন বলছেন, এখন তাদের লক্ষ্য হলো এর একটি ওভার ভিউ তৈরী এবং এ সম্পর্কে গণসচেনতনা সৃষ্টি করা। চূড়ান্ত পর্যায়ে এর একটি সমাধান প্রযুক্তি শিল্পের সাথে জড়িত ও এর ব্যবহারকারীদের হাতে পৌঁছে দেয়া। হুয়াওয়ে যে সমাধানটি সরবরাহ করবে তা থেকে সবাই উপকৃত হবেন।

Tags: