সাহারা ডাক ও টেলিযোগাযোগ এবং মোস্তফা ফারুক আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন

(প্রিয় টেক) মন্ত্রিসভায় রদবদলের পর দপ্তর বণ্টন করা হয়েছে। বহু সমালোচনা ও বিতর্কের পর অবশেষে সাহারা খাতুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল কালাম আজাদ কেবল সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন। আর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন হাসানুল হক ইনু। এ ছাড়া রাজিউদ্দিন রাজু শ্রম মন্ত্রণালয়, খন্দকার মোশাররফ হোসেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, মোস্তফা ফারুক মোহাম্মদ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।










