News

জোরিন ওএস ৭ অবমুক্ত

(প্রিয় টেক) জোরিন ওএস টিম তাদের অফিসিয়াল ওয়েব সাইটে এ মাসের ১০ তারিখ অবমুক্ত করে তাদের অপারেটিং সিস্টেমের সপ্তম সংস্করণ।

আজ উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের ‘বন্দিজীবনের’ এক বছর পূর্তি

(প্রিয় টেক) সারা পৃথিবীতে সারা জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর এক বছর পূর্ণ হলো। তিনি এই এক বছরে দূতাবাস ভবনের বারান্দার বাইরে কখনো যাননি। তার পরও আড়ালে অনেক কিছুই ঘটে চলেছে।

মোবাইলের কলচার্জ আপাতত কমছে না

(প্রিয় টেক) আপাতত মোবাইল ফোনের কলচার্জ কমানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

গাড়ী চার্জ হবে রাস্তায়

(প্রিয় টেক) বৈদ্যুতিক যানবাহনে তার ছাড়াই চার্জ দেয়ার সাম্প্রতিক কিছু আবিষ্কার সবাইকে চমকে দিয়েছে। এর ফলে একসময় হয়ত আর ব্যাটারী ব্যাবহার করতে হবে না।

নিশ্চিত হওয়া গেল এইচটিসি ওয়ান মিনি এর আগমন সম্পর্কে

(প্রিয় টেক) বেশকিছুদিন আগেই গুজব ছড়িয়েছিল এইচটির জনপ্রিয় স্মার্টফোন এইচটিসি ওয়ান এর ক্ষুত্র সংস্করন এইচটিসি ওয়ান মিনি’র। আর এবার এই তথ্যের নিশ্চয়তা পাওয়া গেল এইচটিসির ওয়েবসাইট থেকে পাওয়া একটি ইউজার এজেন্ট প্রোফাইল (ইউএ প্রোফ) থেকে। স্যামসাং এর মত তারাও আনছে তাদের ফ্লাগশিপটির ক্ষুদ্র এবং স্বল্পমূল্যের সংস্করন।

সিঙ্গাপুরে আইসিটি মিনিস্ট্রিয়াল ফোরামের বৈঠকে আইসিটি মন্ত্রী

(প্রিয় টেক) সিঙ্গাপুরে শুরু হয়েছে দু’দিন ব্যাপী আইসিটি মিনিস্ট্রিয়াল ফোরামের বৈঠক। ১৭ জুন এই আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে বাংলাদেশ পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ অংশ নিচ্ছে।

মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে একসঙ্গে ট্রাস্ট ব্যাংক ও রবি

(প্রিয় টেক) মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ফোনে ব্যাংকিং সেবা চালু করতে ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সোমবার একটি চুক্তি স্বাক্ষর করেছে।

রবি করপোরেট অফিসে এ চুক্তিতে সই করেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাইকেল ক্যুনার এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইশতিয়াক আহমেদ চৌধুরী।

অনলাইনে ঢাকা বোর্ডের একাদশ শ্রেণীতে মনোনীতদের তালিকা প্রকাশ

(প্রিয় টেক) একাদশ শ্রেণীতে চলতি শিক্ষাবর্ষে ঢাকা বোর্ডের অধীনে ভর্তির জন্য মনোনীতদের জন্য তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। অনলাইনে মনোনীতদের তালিকা পাওয়া যাচ্ছে।

হ্যাকার সনাক্ত করা যায়নি বলে ব্যবস্থা নেয়াও সম্ভব হয়নি: সাহারা খাতুন

(প্রিয় টেক) সোমবার নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে সাংসদদের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, সরকারি ওয়েবসাইট হ্যাকারদের সনাক্ত করা যায়নি বলে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

গ্রামীণফোন ও রবি ১২৫৫ কোটি টাকা বিদেশে পাঠিয়েছে

(প্রিয় টেক) বাংলাদেশে বেসরকারি সেলফোল কোম্পানি গুলোর মধ্যে গ্রামীণফোন ও রবি এখন পর্যন্ত ১ হাজার ২৫৫ কোটি টাকা লভ্যাংশ বিদেশে প্রেরণ করেছে বলে সংসদে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। এর মধ্যে গ্রামীণ ১ হাজার ৫১ কোটি এবং রবি ২০৪ কোটি টাকা প্রেরণ করেছে।