News

শিক্ষক বাতায়ন ওয়েবসাইট উন্মুক্ত করলেন শিক্ষামন্ত্রী

(প্রিয় টেক) অনেক আগে থেকে শিক্ষকদের জন্য "শিক্ষক বাতায়ন ওয়েবসাইট" চালু থাকলেও তা সবার জন্য উন্মুক্ত ছিল না। অবশেষে বৃহস্পতিবার শিক্ষক বাতায়ন ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত করে উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সুসাস্থ্যের জন্য মোবাইল অ্যাপস!

(প্রিয় টেক) স্বাস্থ্যই সকল সুখের মূল, অর্থাৎ সুখে থাকার জন্য সকলের সুস্থ থাকা উচিত। কিন্তু সেই সুস্থতা বজায় রাখতে গিয়ে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। তাই গবেষকরা এই সুস্থতা বজায় রাখার জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করতে শুরু করেছেন।

তৃতীয় বারের মত ঢাকায় আয়োজিত হল সিআইও সামিট বাংলাদেশ ২০১৩

(প্রিয় টেক) ১৭ মে রাজধানীর রূপসী বাংলা হোটেলে তৃতীয় বারের মত সিটিও ফোরাম বাংলাদেশের আয়োজন করা হয়। আয়োজনে শীর্ষ তথ্যপ্রযুক্তি কর্মকর্তা সিটিও, সিআইও, আইটি ম্যানেজারদের অংশগ্রহণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে চার দিনব্যাপি সিএসই কার্নিভাল ২০১৩

(প্রিয় টেক) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আইটিআরআরসি, হেকেপ প্রকল্পের আওতায় আয়োজিত চারদিনব্যাপি সিএসই কার্নিভালের ২য় দিনে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

৪ বছরে টেলিডেনসিটি দ্বিগুণ বেড়ে ৬৭ শতাংশ হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

(প্রিয় টেক) বর্তমান সরকারের ৪ বছরে টেলিডেনসিটি দ্বিগুণ বেড়ে ৬৭ শতাংশ হয়েছে। ইন্টারনেট ডেনসিটিও প্রায় ২৫ শতাংশে পৌছেছে। ৮ হাজার গ্রামীণ ডাকঘর ও ৫শ’ উপজেলা ডাকঘরকে ই-সেন্টারে রূপান্তর করা হয়েছে। বর্তমান সরকারের আমলে থ্রিজি প্রযুক্তি চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুতগতির ইন্টারনেট সেবা, ভিডিও কল, টেলিভিশন অনুষ্ঠান দেখাসহ বিভিন্ন সুবিধা পাচ্ছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৩’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

পুরস্কার পেলেন ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ প্রতিযোগিতার ১০ বিজয়ী

(প্রিয় টেক) প্রিয়.কম আয়োজিত ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ প্রতিযোগিতার ১০ বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বেসিস মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় তাদের পুরস্কৃত করা হয়।

গুগল আই/ও আপডেটঃ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারদের জন্য বিশেষ টুল 'অ্যান্ড্রয়েড স্টুডিও' আনল গুগল

(প্রিয় টেক) অপারেটিং সিস্টেম হিসেবে শীর্ষস্থান ধরে রাখতে হলে প্রথমেই নজর দিতে হবে ডেভেলপারদের প্রতি এ কথা ভালই জানে গুগল। আর সে চিন্তা থেকেই গুগলের এবারের আই/ও তে ডেভেলপারদের বেশ বড় একটি উপহারই দিল শীর্ষস্থানীয় মোবাইল অপারেটিং সিস্টেম 'অ্যান্ড্রয়েড' এর নির্মাতা প্রতিষ্ঠান গুগল। অ্যান্ড্রয়েডের অ্যাপস তৈরিতে ডেভেলপারদের জন্য 'অ্যান্ড্রয়েড স্টুডিও' নামে বিশেষ একটি ডেভেলপার এনভায়রনমেন্ট তৈরি করেছে তারা। ডেভেলপাররা এটি দিয়ে একই সাথে কোডিং এর পাশাপাশি ডিভাইসগুলোতে ফলাফল ও দেখতে পারবেন।

বাংলাদেশের বাজারে স্যামসাং এবং গ্রামীনফোন যৌথভাবে নিয়ে এলো গ্যালাক্সি এস ফোর

(প্রিয় টেক) স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এবং বাংলাদেশের অগ্রনী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীনফোন যৌথভাবে আজ ১৮ মে শনিবার বাংলাদেশের বাজারে স্যামসাং এর নবতম অভিনব ফোন স্যামসাং গ্যালাক্সি এস ফোর উদ্বোধন করেছে।

আগামীকাল চালু হচ্ছে এনসিসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা

(প্রিয় টেক) মোবাইল ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে এনসিসি ব্যাংক। আগামীকাল রোববার এ সেবা উদ্বোধন করা হবে। শুক্রবার ব্যাংকটির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন।

হবিগঞ্জে অনুষ্ঠিত হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচতেনতা কর্মসূচি

(প্রিয় টেক) বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে আজ ১৮ মে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি। সকাল ১০ টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ -সদস্য এডভোকেট মো. আবু জাহির।