রকমারি ডট কমে মাসব্যাপী হুমায়ূন আহমেদ বই মেলা

PriyoTech's picture

(প্রিয় টেক) অনলাইনে জনপ্রিয় ওয়েবসাইট রকমারি ডট কম চলছে মাসব্যাপী হুমায়ূন আহমেদ বই মেলা। মেলা চলাকালীন সময়ে পাঠকেরা ঘরে বসেই হুমায়ূন আহমেদের যে কোন বই কিনতে পারবেন ২০% মূল্যহ্রাসে।

এছাড়া মেলা উপলক্ষ্যে ফেসবুকে চালু হয়েছে নানা প্রতিযোগিতা। এর মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদের বিভিন্ন চরিত্রের স্কেচ অঙ্কন, হুমায়ূন আহমেদের বিভিন্ন সৃষ্টিকর্মের ওপর প্রতিদিন ৫টি প্রশ্নের উত্তর দিয়ে পাওয়া যাবে হুমায়ূন আহমেদের বই,চলচিত্র-নাটকের ডিভিডি পুরস্কার। সঙ্গে থাকছে প্রতিঘন্টার লাইভ কুইজ। বইয়ের পাশাপাশি হুমায়ূন আহমেদের সকল নাটক-চলচিত্রের সিডি-ডিভিডিও পাওয়া যাবে। রয়েছে প্রকাশিত হুমায়ূন আহমেদের সকল বইয়ের ক্যাটালগ।

মেলা এবং প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়। এছাড়া ০১৯৩৯৩৪৩০০৭ অথবা ০১৮২৭৭৭৭৮১৭ নম্বরে ফোন করেও তথ্য পাওয়া যাবে।