বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচন : ড. মাহফুজ-কাজি জাহিদ প্যানেলের বিজয়

PriyoTech's picture

(প্রিয় টেক) দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ২০১২ এর নির্বাচনের ৫টি পদে ড. মাহফুজ – কাজি জাহিদ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

৩১ আগস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম ৫০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব নজরুল ইসলাম পেয়েছেন ২০১ ভোট। প্রায় সাড়ে তিনহাজার ভোটারের মধ্যে ৭০১ জন ভোটার কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে নিজেদের ভোট প্রদান করেন।

নির্বাচনে মহাসচিব পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজি কাজি জাহিদুর রহমান (৪৫৯) ঢাকা ওয়াসার প্রকৌশলী রাবিউল কায়সার (২২০) কে পরাজিত করেন।

নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন ইয়াহিয়া তাহের(কোষাধ্যক্ষ), রাহাত হোসেন ফয়সল যুগ্ম সম্পাদক (অ্যাকাডেমিক), আবদুর রহমান খান জিহাদ যুগ্ম সম্পাদক (ফিন্যান্স) এবং খান মোহাম্মদ কায়সার যুগ্ম সম্পাদক (অ্যাডমিন) । এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আবদুস সোবহান, মিজানুর রহমান সিদ্দিক এবং এস এম তোফায়েল আহমেদ।