৫ ঘন্টা ঢাকার সাথে চার জেলার ল্যান্ডফোন সংযোগ বিচ্ছিন্ন

(প্রিয় টেক) কারিগরি কাজের কারণে ৫ ঘণ্টা বন্ধ ছিলো ঢাকার সাথে চার জেলার টেলিফোন সংযোগ। ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকার সাথে সংযোগ বিচ্ছিন্ন ছিলো চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ল্যান্ডফোন গ্রাহকরা।

উক্ত জেলার ল্যান্ডফোন ব্যবহারকারী এই সময়ের মধ্যে কথা বলতে সমস্যা হয়েছে। যাত্রাবাড়ীতে নির্মাণাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে ভূগর্ভস্থ কেবল স্থানান্তরের কারণে সাময়িক সময়ের জন্য সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলি-যোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) পরিচালক (মিডিয়া)মীর মোরশেদ।
তিনি জানান, সকাল ৯টা থেকে ক্যাবল স্থানান্তরের কাজ শুরু হবে। আশা করা যাচ্ছে দুপুর দুইটার মধ্যে এই কাজ শেষ হবে। কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ঢাকা থেকে ল্যান্ডফোনে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের সাথে যোগাযোগ করা সম্ভব হবে না। এর আগেও যাত্রাবাড়ী-গুলিস্তান নির্মাণাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ভূগর্ভস্থ নির্মাণ কাজের জন্য বিভিন্ন সময়, বিভিন্ন জায়গার ল্যান্ডফোনের সংযোগ বন্ধ ছিলো।













