নবনির্বাচিত বিআইজেএফ কার্যনির্বাহী কমিটিকে বেসিসের অভিনন্দন

PriyoTech's picture

(প্রিয় টেক) ১১ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বেসিস।

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের নির্বাচিত কমিটি আগামী ২০১২-১৪ মেয়াদে জন্য দায়িত্ব পালন করবে। ১১ আগষ্ট অনুষ্ঠিত নির্বাচনে দুটো পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বাকি পদে কোন প্রার্থী না থাকায় সকলেই বিনা নির্বাচনে জয় লাভ করেছে।

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের মুহম্মদ খান, সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজ-এর আরাফাত সিদ্দিকী সোহাগ, সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তরের তরিক রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদে দৈনিক কালের কণ্ঠের মাসুদ রুমি, কোষাধ্যক্ষ পদে দৈনিক সমকালের হাসান জাকির, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সকালের খবরের তারিকুর রহমান খান বাদল, গবেষণা সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের নাজমুল হোসেন, নির্বাহী সম্পাদক পদে মাসিক কম্পিউটার জগতের এম এ হক অনু ও দৈনিক সংবাদের মোহাম্মদ কাওছার উদ্দীন নির্বাচিত হওয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান ও মহাসচিব রাসেল টি আহমেদ অভিনন্দন জানিয়েছেন।

দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের তথ্য প্রযুক্তি শিল্পকে এগিয়ে নিতে বিআইজেএফ যে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে তা নবনির্বাচিত কমিটির নেতৃত্বে আরো সুদৃঢ় এবং বেগবান হবে বলে বেসিস নেতুবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। তথ্য প্রযুক্তি বিষয়ক দৈনন্দিন বিভিন্ন খবরাখবর দেশে ও দেশের বাইরের পাঠকদের সামনে তুলে ধরতে এবং তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নে সরকারী-বেসরকারী নীতিনির্ধারকদের প্রভাবিত করতেও বিআইজেএফ-এর ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করে বেসিসের সভাপতি বরাবরের ন্যায় বিআইজেএফ-এর আন্তরিক প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান।

Tags: