শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালয়ে বিডিওএসএনের সেমিনার

(প্রিয় টেক) একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে অর্জিত জ্ঞান প্রয়োগ করতে পারলে গ্রাফিকস ও মাল্টিমিডিয়ার শিক্ষার্থীরা কর্মজীবনে দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন। এর পাশাপাশি হাজার কোটি ডলারের বিশ্ববাজারের একটি অংশও বাংলাদেশে নিয়ে আনা সম্ভব। সম্প্রতি ঢাকার শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গ্রাফিকস, অ্যানিমেশন ও কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আর্ট সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে অনুষ্ঠিত সেমিনারের উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার হোসনে আরা। এ সময়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক রফিক সিদ্দীকী।
দেশে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে গ্রাফিকস, অ্যানিমেশন এবং গেমস মাকের্টের বিভিন্ন দিক তুলে ধরেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, কানাডার রেডরড স্টুডিওর প্রধান কারিগরী কর্মকর্তা আল মামুন সোহাগ, টিম ইঞ্জিনের শীর্ষ নির্বাহী সামিরা জুবেরি হিমিকা এবং ডি-কাস্টালিয়ার উদ্যোক্তা সাবিলা ইনুন।
সেমিনারে জানানো হয় বিশ্বব্যাপী ছবি, ভিডিও, এনিমেশনের বাজার দ্রুত বর্ধন শীল। কেবল অ্যান্ড্রয়েডভিত্তিক অ্যাপসের বাজার আগামী ২ বছরে ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আগামীতে দেশের বিজ্ঞাপনের বাজারও ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এই বাজার থেকে নিজেদের প্রাপ্য অংশ তুলে নিতে হলে শিক্ষাজীবন থেকে শিক্ষার্থীদের বিশেষভাবে যতœশীল হতে হবে বলে আলোচকরা জানান।
নতুন নতুন টুলস সম্পর্কে যেমন দক্ষতা প্রয়োজন তেমনি এই খাতে ভাল করতে হলে গ্রাফিকসের মূল বিষয়গুলোতেও স্বচ্ছ ধারণা থাকতে হবে। দেশের এনিমেটর, গ্রাফিক ডিজাইনারদের সাফল্যের গল্প তুলে ধরে সেমিনারে প্রচলিত ক্যারিয়ারের বাইরে গিয়ে শিক্ষার্থী স্ব-উদ্যোগী এবং চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়। সবশেষে শিক্ষার্থীদের বিডিওএসএনের নানাবিধ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি








