ডট অর্গ উপদেষ্টা পর্ষদে নির্বাচিত হলেন নুরুল কবীর

(প্রিয় টেক) বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ এবং স্পিনোভিশন বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিআইএম নুরুল কবীর ইন্টারনেটের অন্যতম শীর্ষ ডোমেইন ডট অর্গের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

ইন্টারনেটের টপ লেভেল ডোমেইনের মধ্যে ডট অর্গ অন্যতম। ১৯৮৪ সালে ডট কম, ডট এডু, ডট নেট, ডট গভ এবং ডট গভের সঙ্গে ডট অর্গেরও সূচনা হয়। যদিও শুরুর দিকে যে কেহ যে কোন ডোমেইন নিতে পাতো কিন্ত অচিরে ডট অর্গ অবাণিজ্যিক কাজের জন্য নির্ধারিত হয়ে যায়।
বতর্মানে ব্যক্তি, অলাভজনক বা স্বেচ্ছাসেবী সংস্থার প্রথম পছন্দের ডোমেইন ডট অর্গ। প্রত্যেকটি ডোমেইন একটি করে প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনা হয়ে থাকে। ডট অর্গের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে দি পাবলিক ইন্টারেস্ট রেজিস্ট্রি নামের একটি সংস্থা (www.pir.org)। সংস্থাটির উপদেষ্টা পর্ষদে (http://www.pir.org/about/council/) এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার মোট ১৪ জন সদস্য রয়েছেন। এদের মধ্যে বাংলাদেশের নুরুল কবীর যোগ দিয়েছেন।
দীর্ঘ ২২ বছরের তথ্যপ্রযুক্তির কর্মজীবনে নুরুল কবীর সরকারী-বেসরকারী বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। নীতি নির্ধারনী এডোভোকেসী, সরকারী ও বেসরকারী খাতের উন্নয়ন, প্রকল্প ব্যবস্থাপনা এবং তথ্য প্রযুক্তি সেক্টরে কর্মসংষ্থান সৃষ্টিতে তিনি নিয়ত কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে তিনি তার মেয়াদ পূর্ণ করেছেন। বিশ্ব তথ্য সমাজ (WSIS) সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বতর্মানে স্পিনোভিশনের প্রধান নির্বাহী তার নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছন।
প্রিয় টেকের পক্ষ থেকে নুরুল কবীরকে শুভেচ্ছা ও অভিনন্দন।












