এসএমএসে সংবাদ সেবা

(প্রিয় টেক) মোবাইলে বার্তাভিত্তিক নিউজ অ্যালার্ট সেবা চালু করতে যাচ্ছে অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব

এই সেবার ফলে নোয়াখালী অঞ্চলের মানুষেরা গুরুত্বপূর্ণ খবর জানতে পারবেন মোবাইল বার্তার মাধ্যমে। নতুন এই সেবা সম্পর্কে জানতে চাইলে নোয়াখালী ওয়েবের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই যুগে প্রযুক্তি ঘরে বসেই সারা বিশ্বের খবর পাওয়া যায়। এছাড়া সারা বিশ্বের নোয়াখালীর অনেক মানুষ দেশের বাহিরে বসবাস করে। তাদের পরিবারের অনেক সদস্য এলাকায় বসবাস করে। প্রিয়জন ও প্রিয় এলাকার খবর নেওয়ার জন্য নোয়াখালী ওয়েব অনেক বড় ভুমিকা পালন করতে পারবে। তারা আরো জানায়, কিছু দিনের মধ্যে নোয়াখালী ওয়েব আরো নতুন সেবা যুক্ত করা হবে।
এরিনা ফোন বিডি লিমিটেডের সহায়তায় এ সেবা দেওয়া হবে।











