টেলিটকে থ্রিজি সেবা গ্রাভিটি যাত্রা শুরু

(প্রিয় টেক) টেলিটক গ্রাভিটি যোগ দিয়ে কোনোরকম ধাক্কাধাক্কি-মারামারি ছাড়াই নিশ্চিত করুন আপনার কাঙ্ক্ষিত থ্রিজি সংযোগ।
গ্রাভিটি ক্লাবের সারসংক্ষেপ

বান্ডিল অফারের বর্ণনা
মূল আকর্ষণ : এক সেকেন্ড পালস এর সবচেয়ে আকর্ষণীয় প্যাকেজ
মূল্য : ৫০০ টাকা (ভ্যাটসহ)
সর্বমোট টকটাইম : ৬০০ মিনিট (অন-নেট ৩০০ মিনিট এবং অফ-নেট ৩০০ মিনিট)
সর্বমোট এসএমএস : ২০০টি (অন-নেট ১০০টি এবং অফ-নেট ১০০টি)
জিপিআরএস : ৫০ এমবি
বোনাস অফার
- এই বান্ডল অফারের মেয়াদ শেষ প্রত্যেক সফল গ্রাভিটি ক্লাব সদস্য পাবেন বিনামূল্যে কাঙ্ক্ষিত থ্রিজি সংযোগ
- গ্রাভিটি ক্লাব রেজিস্টার্ড সব্বোর্চ রিচার্জকারী ২ মাস পর থেকে অগ্রাধিকার ভিত্তিতে থ্রিজি সংযোগ প্রদান করা হবে
- এছাড়াও প্রত্যেক সফল গ্রাহকই পাবেন ১ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ, যা ৩০ দিন পর্যন্ত কার্যকর থাকবে
আকর্ষণীয় পুরস্কার প্রদান
যে সকল গ্রাহক এই বান্ডল অফার একটানা ৩ মান ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই অফার শেষে লটারির মাধ্যমে নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক ভাগ্যবান গ্রাহক পাবেন বিনামূল্যে থ্রিজি সংযোগসহ স্মার্ট ফোন, ১ মাসের ফ্রি ভিডিও কল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধা
টেলিটক গ্রাভিটি ক্লাবে যোগদানের নিয়মাবলী ও শর্তাবলি
• টেলিটকের সকল প্রিপেইড প্যাকেজের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে।
• আগ্রহী গ্রাহকের মোবাইলে নূন্যতম ৫০০ টাকা ব্যালেন্স থাকলে তাকে মেসেজ অপশনে দিয়ে গ্রাভিটি টাইপ করে ৬৬৬ নম্বরে পাঠাতে হবে। (এসএমএস চার্জ প্রযোজ্য)
• এরপর গ্রাহকের মোবাইল থেকে ১ মাসের জন্য ৫০০ টাকা কেটে নিয়ে তাকে গ্রাভিটি ক্লাবে রেজিস্টার করা হবে। রেজিস্টার করার পর ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বে গ্রাহককে আবার পরবর্তী মাসের জন্য ৫০০ টাকা ব্যালেন্স থাকা সাপেক্ষে Con লিখে ৬৬৬ সম্বরে পাঠাতে হবে। উল্লেখ্য ৩০ তিন শেষ হবার পূর্বে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত করার জন্য জানানো হবে এবং ৩০ দিনের মধ্যে ব্যালেন্স নিশ্চিত করতে হবে। পরবর্তী ২ মাসের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে।
• ৩০ দিন শেষ হবার ৩ দিনের মধ্যে মোবাইলে ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত না করলে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে গ্রাহক ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত করে নতুনভাবে পূর্বে বর্ণিত নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে গ্রাহককে অবশ্যই পরবর্তী ২ মাস নিরবিচ্ছিন্নভাবে প্রতিমাসে তার মোবাইলে ৫০০ টাকা ব্যালেন্স নিশ্চিত করতে হবে।
• প্রাথমিক ভাবে এ সুযোগ শুধুমাত্র ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা (টঙ্গী, গাজীপুর, সাভার) নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার শহরের জন্য প্রযোজ্য হবে
বিস্তারিত জানতে ডায়াল করুন ১২৩৪ অথবা লগ-ইন করুন













