ঈদুল ফিতর উপলক্ষ্যে আসুসের ঈদ বোনাস অফার

(প্রিয় টেক) বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আসুস নোটবুক, ই পিসি নেটবুক এবং ই ট্যাব ট্যাবলেট পিসিতে ‘আসুস ঈদ বোনাস অফার’ শীর্ষক বিশেষ আকর্ষণীয় অফারের ঘোষনা দিয়েছে।
আ

আয়োজন সম্পর্কে জানতে চাইলে আসুসের পক্ষ থেকে রমজানের অফার সর্ম্পকে প্রতিষ্ঠানটি কর্তারা জানান, এই কর্মসূচীর আওতায় পুরো রমজান মাসে থেকে আসুস ব্র্যান্ডের যে কোন মডেলের নোটবুক, ই পিসি নেটবুক এবং ই ট্যাব ট্যাবলেট পিসি ক্রয়ে ক্রেতারা পেতে পারেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫ হাজার টাকার ঈদ শপিং বাউচার। এই শপিং ভাউচার ব্যবহার করে ক্রেতারা গ্যালারি এপেক্স সুজ, কে ক্রাফট, রঙ ফ্যাশন হাউস, নন্দন সুপার শপ এবং রস মিষ্টান্ন ভান্ডারের নির্দিষ্ট বিক্রয় কেন্দ্র থেকে কেনা কাটা করতে পারবেন। এই অফার ঈদের আগের দিন পর্যন্ত সারা দেশব্যাপি গ্লোবাল ব্র্যান্ডসহ তাদের সকল ডিলার ও রিসেলার প্রতিষ্ঠানগুলোতে কার্যকর থাকবে।
রমজানের এই অফার সম্পর্কে জানতে চাইলে ক্রেতা ০১৯১৫৪৭৬৩৩৩, নম্বরে ফোন করতে জানতে পারবে।













