গণবিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ১০ বছর পূর্তি

(প্রিয় টেক) ঢাকার সাভারে অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়েছে। একেই সঙ্গে ১৩ ও ১৪ তম ব্যাচের নবীনবরণ এবং ৭ম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্প্রতি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ এবং সভাপতি ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুস সাত্তার। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বুয়েটর সিএরই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও প্রগতি সিস্টেমস এর প্রধান নির্বাহী ড. শাহাদাত খান এবং প্রানন প্রাইভেট লিমিটেড এর প্রধান নির্বাহী নাহিদুল ইসলাম রুমেল।
সকালে শুরু হওয়া এই অনুষ্ঠান শুরু হয় গণস্বাস্থ্য কেন্দ্রের অডিটোরিয়াম পিএইচএ ভবনে। এ সময় আমন্ত্রিত অতিথি ছাড়াও আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানে গণবিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, রেজিস্টার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি ২ টি অধিবেশনে ভাগ করা হয়। প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন অতিথি বৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ ছাড়া ও নবীন ও প্রবীণরাও বক্তৃতায় অংশগ্রহণ করেন। আর দ্বিতীয় অধিবেশনে ছিল জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। সাংস্কৃতিক আয়োজনে নাচ, গান, নাটক, পুতি পাঠ, ফ্যাশন শো, স্লাইড শোসহ আরও নানান আইটেম এর মধ্যে দিয়ে অডিটোরিয়াম পরিবেশ বেশ আনন্দে উজ্জীবিত ছিল। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন প্রানন প্রাইভেট লিমিটেড এবং মিডিয়া পার্টনার হিসাবে ছিলেন ক্যাম্পাসনিউজ২৪বিডি.কম













