দেশে ও বেসিসের জন্য কিছু করতে চাই : শাহ ইমরুল কায়েস

PriyoTech's picture

(প্রিয় টেক) জন্ম নারায়ণগঞ্জ হলেও তার স্কুল ও কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন শাহ ইমরুল কায়েস। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ব্যবসার চিন্তা মাথায় আসে। যে চিন্তা সেই কাজ। তখন থেকেই শুরু করে ব্যবসা। তার নিজের গড়া প্রতিষ্ঠান টেকনোবিডি লিমিটেড। ২০০০ সালে শুরু হয় টেকনোবিডি। কোম্পানিটির অনুষ্ঠানিক যাত্রা শুরু ২০০৩ সালে। লিমিটেড কোম্পানী হয় ২০০৯ সালে। ওয়েব অ্যাপ্লিকেশন ও সলিউশন টেকনোবিডির মূল কাজ। টেকনোবিডি ওয়েব সলিউশন্স লি. এর ব্যবস্থা পরিচালক শাহ ইমরুল কায়েস বেসিস ২০১২-১৪ নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে পরিচালকের দায়িত্ব পালন করবেন। প্রিয় টেকের সাথে আলাপচারিতার কিছু অংশ তুলে ধরা হলো এখানে।


প্রিয় টেক : প্রথমেই নির্বাচনের জয় লাভ করা ও কার্যনির্বাহী কমিটিতে পরিচালক পদ গ্রহণ করার জন্য আপনাকে শুভেচ্ছা।
শাহ ইমরুল কায়েস : আপনাকেও অনেক ধন্যবাদ।

প্রিয় টেক : আপনাদের পরিকল্পনা কি ?
শাহ ইমরুল কায়েস : নির্বাচিত সবাই এক সঙ্গে বসে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে। আমরা নয় জন এক সাথে বসে তার যার যার পরিকল্পনা তুলে ধরবো। আমরা নয় জন কিন্তু সফটওয়ারের প্রায় আলাদা আলাদা বিষয় নিয়ে কাজ করি। এক সাথে বসলে সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে।

প্রিয় টেক : নির্বাচনে জয় লাভ করার পর কোন কাজগুলোকে বেশী গুরুত্ব দিবেন ?
শাহ ইমরুল কায়েস : আমাদের নির্বাচনের ইশতিহারে যে অঙ্গীকারগুলো সেই কাজ গুলো অবশ্যই গুরুত্ব দিবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেসিস ও দেশের জন্য যে কাজগুলো গুরুত্বপূর্ণ সেই কাজ গুলোই আগে করা চেষ্টা করা হবে।

প্রিয় টেক : ব্যক্তিগত ভাবে আপনি কোন কাজগুলো করা উচিত বলে মনে করেন আপনি ?
শাহ ইমরুল কায়েস : বাংলাদেশের জন্য যে সবচেয়ে বেশী প্রয়োজনীয় সেটা হলো দক্ষ মানব সম্পদ শক্তি তৈরি করা। বাংলাদেশে সবচেয়ে বেশী প্রয়োজন এই বিষয়টির। আমি মনে করি দক্ষ মানব শক্তি তৈরি করাই হবে এই কমিটির প্রধান ও প্রধান কাজ।

প্রিয় টেক : এবারেই তো প্রথম আপনার বেসিস নির্বাচনে অংশগ্রহণ করা ?
শাহ ইমরুল কায়েস : এটাই আমার বেসিস নির্বাচনে প্রথম অংশগ্রহণ। প্রথম নির্বাচনেই সবার দোয়াতে আমি জয় লাভ করেছি। সবার কাছে এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে, সেই আশা গুলোকে পূরণ করা স্বচ্ছ চেষ্টা করা হবে।

প্রিয় টেক : আপনার প্রতিষ্ঠান টেকনোবিডি নিয়ে কিছু বলুন।
শাহ ইমরুল কায়েস : আমাদের প্রতিষ্ঠান টেকনোবিডি মূলত ওয়েব অ্যাপ্লিকেশন ও সফটওয়্যারের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কাজ করে। এছাড়া বর্তমানে আইফোনের জন্য বিভিন্ন অ্যাপ তৈরি করছি। আমাদেরে প্রতিষ্ঠানের আরো একটি প্রধান কাজ হলো বিভিন্ন বিষয় নিয়ে ট্রেনিং করানো।

প্রিয় টেক : আপনাদের কাজের পরিধি ?
শাহ ইমরুল কায়েশ : আগে আমরা শুধু লোকাল মার্কেটের জন্য কাজ করতাম। বর্তমানে আমরা লোকাল ও আন্তর্জাতিক দুই মার্কেটেই কাজ করছি। দুই মার্কেটেই আমাদের অবস্থান অনেক ভালো।

প্রিয় টেক : এছাড়া আর কি করছেন ?
শাহ ইমরুল কায়েস : এছাড়া আমাদের একটি গল্প কবিতা ডট কম নামে একটি সাইট আছে। সেখানে নতুন লেখকরা তাদের গল্প কবিতা প্রকাশ করা একটি অনলাইন মাধ্যম।

বাংলা সাহিত্য চর্চাকে উৎসাহিত করার জন্য গল্পকবিতা ডট কম এ ব্যবস্থা করা হয়েছে মাসিক গল্প -কবিতা লেখা প্রতিযোগীতার। প্রতিমাসের প্রথম দিন লেখার বিষয়বস্তু জানিয়ে দেয়া হয়। লেখা জমা নেয়া হয় (অনলাইন ও ডাকযোগে) মাসের ২৫ তম দিন পর্যন্ত।

গল্প ও কবিতা দুই বিভাগে ৩ জন করে মোট ৬ জনকে প্রতিমাসে পুরস্কৃত করা হয়। উভয় বিভাগেই প্রথম পুরস্কার সনদপত্র ও ১৫০০ টাকার প্রাইজবন্ড, দ্বীতিয় পুরস্কার সনদপত্র ও ১০০০ টাকার প্রাইজবন্ড এবং তৃতীয় পুরস্কার সনদপত্র প্রদান করা হয়।

প্রিয় টেক : টেকনোবিডি’তে কতো জন কাজ করে ?
শাহ ইমরুল কায়েস : টেকনোবিডি’তে বিভিন্ন সফটওয়ার নিয়ে কাজ করা হয়ে। আমরা মোট ৩৫ থেকে ৪০ জন কাজ করি।

প্রিয় টেক : টেকনোবিডির আগামী দিনের পরিকল্পনা
শাহ ইমরুল কায়েস : আমাদের প্রতিষ্ঠানের মূল কাজ গুলো আরো ভালো ভাবে করতে চাই। এছাড়া আগামীতে নতুন বেশ কিছু কাজ করা ইচ্ছা আছে আমাদের। আন্তর্জাতিক বাজারে আমাদের কাজ গুলো আরো ভালো ভাবে তুলে ধরতে চাই।

প্রিয় টেক : প্রিয় টেককে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
শাহ ইমরুল কায়েস : প্রিয় টেককে ধন্যবাদ।