এফএমের আদলে অনলাইন রেডিও কলের গান

PriyoTech's picture

(প্রিয় টেক) নামে মাত্র অনলাইন রেডিও হলেও দিনের অধিকাংশ সময়ই এফএমের মতো সরাসরি সম্প্রচার করা হচ্ছে কোনো না কোনো গপসপ আয়োজন। দিনের শুরুটা হবে রাশিফল, দৈনন্দিন কাজের খুঁটিনাটি টিপস কিংবা পছন্দের কোনো গান সব কিছু নিয়ে মিষ্টি মধুর গপসপের তথ্যবহুল আয়োজন জেনি'স সকাল দিয়ে।

শেয়ার বাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি আয়োজন বিজনেস আওয়ার। পড়ন্ত বিকেলে এসে আড্ডা জমবে 'শেষ বিকেলের গল্প', 'স্বপ্ন এক্সপ্রেস' এবং দুর্লভ তথ্যভিত্তিক আয়োজন 'জানা-অজানা'তে। রাতের আয়োজনের মধ্যে আছে শ্রোতাদের ভালোবাসার গল্প নিয়ে সাজানো 'ভালোবাসার গল্প', বিশ্বের জনপ্রিয় গানের সঙ্গে পরিচিতি নিয়ে 'ওয়ার্ল্ড মিউজিক', সরাসরি গপসপ 'সহজ কথা', 'কলের নিশিকথা' এবং তরণ প্রজন্মের জীবনধারা নিয়ে 'কলের লাইফ স্টাইল'।

এ ছাড়া নিয়মিত আয়োজনে আরও থাকছে আদিবাসীদের জীবনধারা নিয়ে সাজানো 'আদিবাসীদের বৈচিত্র্যময় জীবন', পথের মাঝে হারিয়ে যাওয়া এরপর এভাবেই বেড়ে ওঠা মানুষের জীবনের গল্প নিয়ে 'রাস্তার রাজা' এবং প্রজন্মের ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন নিয়ে 'কানেকটিং ইয়ুথ'।