আসুস ই-প্যাড ট্রান্সফর্মারের ডিলার সম্মেলন

PriyoTech's picture

(প্রিয় টেক) গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের আয়োজনে গত সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারের প্রাসাদ প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো “আসুস ই-প্যাড ট্রান্সফর্মার ডিলার মিট” শীর্ষক অনুষ্ঠান।


এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আসুসের ৫০টি ডিলার প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। ডিলারদের সামনে পণ্যটির বিভিন্ন ফিচার, কার্য প্রণালী হাতে-কলামে দেখান আসুসের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মহিউদ্দিন কাদের এবং গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্। পরে ই প্যাড ট্রান্সফর্মার ট্যাবলেট পিসিটি ডিলারদের প্রত্যেককে ব্যবহারকে দেখার সহযোগীতা করেন আসুসের ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার খন্দকার খালেদ বিন আহমেদ।

এ সময় আসুস এং গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ্য যে, এই ট্যাবলেট পিসিটির সাথে রয়েছে কোয়ের্টি কীবোর্ডের সমন্বয়ে আলাদা ডকিং স্টেশন, যা ট্যাবলেট পিসিটির সাথে সংযোগ দিয়ে পূর্ণাঙ্গ ল্যাপটপ হিসেবে ব্যবহার করা যায়।

Tags: