আসুসের নতুন মাদারবোর্ড

PriyoTech's picture

(প্রিয় টেক) গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের পি৮জেড৭৭-ভি মডেলের নতুন মাদারবোর্ড।

ইন্টেল জেড৭৭ চিপসেটের অত্যাধুনিক এই মাদারবোর্ডটিতে ওয়াই-ফাই মডিউল (৮০২.১১বি/জি/এন) বিল্ট-ইন রয়েছে, যার মাধ্যমে ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহার করা, উখঘঅ এ্যাকসেস করা, স্মার্ট ফোন বা ট্যাবলেট পিসিকে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার প্রভৃতি সুবিধা পাওয়া যায়।
মাদারবোর্ডটি ইন্টেল ৩য় প্রজš§ কোর প্লাটফর্মের প্রসেসর, ২য় প্রজš§ কোরআই-৭, কোরআই-৫, কোরআই-৩ প্রভৃতি প্রসেসরসমূহ সমর্থণ করে। গ্রাফিক্সের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে বিল্ট-ইন গ্রাফিক্স প্রসেসর, এনভিডিয়া কোয়াড-জিপিইউ এসএলআই এবং এএমডি কোয়াড-জিপিইউ ক্রসফায়ারএক্স প্রযুক্তির পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট।

এছাড়া মাদারবোর্ডটিতে রয়েছে ৮-চ্যানেল অডিও, গিগাবিট ল্যান, ৪টি ইউএসবি ৩.০ পোর্ট, ডুয়াল চ্যানেল ডিডিআর-৩ র‌্যাম সাপোর্ট প্রভৃতি। মূল্য রাখা হয়েছে ২২ হাজার টাকা।

Tags: