বেসিসের নির্বাচন টিম ৩৬০ জয়ী

PriyoTech's picture

(প্রিয় টেক) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী পরিষদের ২০১২-১৪ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের পঞ্চম তলার বেসিস মিলনায়তনে ২ জুলাই অনুষ্ঠিত এই নির্বাচনে ফাহিম মাশরুর নেতৃত্বে ৩৬০ প্যানেলটি জয়লাভ করেছে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সবচেয়ে বেশী ১৯৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম রশীদুল হাসান। এছাড়া টিম ৩৬০ দলের অন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলে : এ কে এম ফাহিম মাশরুর ও শামীম আহসান ১৮৭ ভোট, সৈয়দ আলমাস কবীর ও রাসেল টি আহমেদ ভোট পেয়েছে ১৭৮টি, এ বি এম রিয়াজুদ্দিন মোশারফ ১৭২ ভোট পেয়েছেন। এছাড়া নাভিদ-উল-হক ১৬৬ ও শাহ ইমরুল কায়ীস ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহযোগী সদস্য পদে উত্তম কুমার পাল ৩৮ ভোট পয়ে নির্বাচিত হয়েছেন।


বিজয়ী "টিম ৩৬০"

বিজয়ী প্যানেল টিম ৩৬০ নেতৃত্বে থাকা এ কে এম ফাহিম মাশরুর বলেন, আমার বেসিসকে আরও বেশী কার্যকরী করতে চাই। তারুণ্য আমাদের শক্তি। এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশ ও বেসিসের জন্য কিছু করতে চাই। যারা নির্বাচনের জয় লাভ করে নি তাদেরকে পাশে নিয়ে বেসিসকে এগিয়ে নিয়ে যাবো।

নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন অন্য দুই সদস্য আতিক-ই-রাব্বানী ও বীরেন অধিকারী। আর উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান তৌহিদ এবং সদস্য কামরুল ইসলাম ও এ সবুর খান।

নির্বাচন বোর্ডে চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা বলেন, কিছুদের মধ্যে যার যার দায়িত্ব বণ্টন করা হবে।
সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগীতা করার জন্য সকলকে ধন্যবান জানান তিনি।

এবারের নির্বাচনে জেনারেল মেম্বার ক্যাটাগরিতে ৮টি করে পদের বিপরীতে ২ প্যানেলের ১৬ জন। এবং অ্যাসোসিয়েট মেম্বার এর একটি পদের বিপরীতে ২ প্যানেলের ২ জন ও ২ জন স্বতন্ত্র প্রার্থীসহ নির্বাচনে মোট ২০ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।

ভোটারদের পক্ষে সদস্য ভাগে ২৬৭ জন ও সহযোগী সদস্যের মধ্যে ৭১ জন ভোট প্রদান করেন।

বিজয়ী দল 'টিম ৩৬০' কে অভিনন্দন প্রিয় টেকের পক্ষ থেকে ।