দেশের বাজারে প্রথম সোলার ল্যাপটপ

Submitted by PriyoTech on Sun, 01/07/2012 - 6:04pm
(প্রিয় টেক) এই প্রথম বাংলাদেশের বাজারে সোলার ল্যাপটপ নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

স্যামসাং ব্রান্ডের এনপি ২১৩ মডেলের এই নেটবুকে/মিনি ল্যাপটপে রয়েছে ইন্টেল ২৬০০ মডেলের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ওয়েবক্যাম, ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা। নেটবুকটি চার্জের মাধ্যমে ৮ ঘন্টা এবং সোলার পাওয়ারের মাধ্যমে ২ ঘন্টা পাওয়ার ব্যাক আপ গ্রহন করতে পারে।
১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ বর্তমান খুচরা মূল্য ৩৪ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞপ্তি













